• সমগ্র বাংলা

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কে পিটিয়ে হাত ভেঙ্গে দিলেন বরখাস্তকৃত প্রধান শিক্ষক

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

লালমনিরহাট প্রতিনিধিঃ জেলার  হাতীবান্ধা উপজেলায় সাম্প্রতি সাময়িক বরখাস্থ  প্রাধান শিক্ষক জসিম উদ্দিন  এর হামলায় উত্তম কুমার অধিকারী নামে  ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাত ভাঙা নিয়ে  হাসপাতালে ভর্তি হয়েছেন।গত সোমবার(২ সেপ্টেম্বর) এ নিয়ে রাতে হাতীবান্ধা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন আহত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক উত্তম কুমার অধিকারী।এর আগে সকালে উপজেলার বোডের হাট এলাকায় অতর্কিত হামলায় আহত হন উত্তম কুমার। তিনি উপজেলার দক্ষিণ জাওরানী আব্দুল লতিফ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক।স্থানীয়রা জানান, উপজেলার দক্ষিণ জাওরানী আব্দুল লতিফ উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষকের দায়িত্বে ছিলেন জসিম উদ্দিন। নানান দুর্নীতি ও অনিয়মের কারনে বিদ্যালয়ের লেখাপড়ার পরিবেশ নষ্ট করেন।

সাম্প্রতিক সময় বৈষম্য বিরোধী ছাত্ররা প্রধান শিক্ষক জসিম উদ্দিনের নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত আবেদন করেন। যার প্রেক্ষিতে প্রধান শিক্ষক জসিম উদ্দিনকে সাময়িক বরখাস্থ  করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা। একই সাথে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক উত্তম কুমারকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব প্রদান করেন।এতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের উপর  ক্ষিপ্ত হয়ে উঠেন বরখাস্থাদেশ প্রাপ্ত প্রধান শিক্ষক জসিম উদ্দিন। প্রতিদিনের মত সোমবার সকালে বিদ্যালয় যাচ্ছিলেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক উত্তম কুমার।

এ সময় বোডের হাট এলাকায় দলবল নিয়ে দাড়িয়ে থাকা বরখাস্থ প্রাপ্ত প্রধান শিক্ষক জসিম উদ্দিন উত্তম কুমারের পথরোধ করে হামলা চালায়। পরে স্থানীয়রা এসে উত্তম কুমারকে উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আহত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক উত্তম কুমার বলেন, কর্তৃপক্ষ আমাকে দায়িত্ব দিয়েছেন। এতে ক্ষিপ্ত হয়ে সাবেক প্রধান শিক্ষক জসিম উদ্দিন দলবল নিয়ে আমার উপর হামলা চালিয়েছে। তিনি ন্যায় বিচার দাবি করেন। তবে তার অভিযোগ অস্বীকার করেন বরকাস্থ প্রাপ্ত প্রধান শিক্ষক জসিম উদ্দিন।হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) আতিকুল ইসলাম বলেন, ঘটনাটি অত্যান্ত দুঃখজনক। হামলাকারীদের বিরুদ্ধে । মামলা দায়ের প্রক্রিয়াধিন রয়েছে।

মন্তব্য (০)





image

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ঈশ্বরগঞ্জে ছাত্রশিবিরের বিক...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের...

image

ফরিদপুরে জুলাই অভ্যুত্থানের রাষ্ট্রীয় অনুষ্ঠানে অনুপস্থি...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে জুলাই অভ্যুত্থান উপলক্ষে আয়োজি...

image

ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি, উদ্ধার অভিযা...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

image

ভারতে পাচারের সময় বেনাপোল চেকপোষ্ট কাস্টমসে স্বর্ণসহ এক ...

বেনাপোল প্রতিনিধি : ভারতে পাচারের চেষ্টাকালে বেনাপোল ইমিগ্রে...

image

নড়াইলে ভাবগাম্ভীর্য ও শ্রদ্ধায় পালিত হলো ‘জুলাই গণঅভ্যু...

নড়াইল প্রতিনিধি : যথাযথ মর্যাদা, গভীর শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্...

  • company_logo