• সমগ্র বাংলা

কুড়িগ্রামে পুকুরে ডুবে ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ীতে পুকুরে ডুবে ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২ সেপ্টেম্বর) বিকালে উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের সুজনের কুটি গ্রামে এ ঘটনা ঘটে।সিফাত হোসেন (৫) ও রিয়া মনি (১০) সুজনের কুটি গ্রামের রবিউল ইসলামের সন্তান।জানা গেছে, সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে ভাই সিফাত হোসেন ও বোন রিয়া মনি বাড়ির পাশে পুকুর পাড়ে খেলাধুলা করতে যায়। খেলাধুলা করার সময় এক পর্যায়ে ছোট ভাই সিফাত হোসেন পুকুরের পানিতে পড়ে গিয়ে গভীর পানিতে ডুবে যাচ্ছিল। ছোট ভাই পানিতে ডুবে যাচ্ছে দেখে ১০ বছরের বড় বোন রিয়া মনি ভাইকে উদ্ধারের জন্য পুকুরের পানিতে ঝাঁপিয়ে পড়ে। পরে ভাই বোনকে জড়িয়ে ধরলে দুজনই পুকুরের পানিতে ডুবে মারা যায়।

এদিকে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দুই সন্তান বাড়িতে না থাকায় মা সন্তানদের খুঁজতে শুরু করেন। আশপাশের বিভিন্ন বাড়িতে খোঁজাখুঁজি করেও সন্তানকে পাননি। পরে একপর্যায়ে মা পুকুর পাড়ে গিয়ে দেখতে পান ছেলে সিফাত হোসেনের মরদেহ পানিতে ভাসছে। পরে তার মায়ের আর্তচিৎকারে পরিবারের লোকজন ও প্রতিবেশীরা এসে সিফাতের মরদেহ পুকুরের পানি থেকে উদ্ধার করে।পরে রিয়া মনির স্যান্ডেল পুকুর পাড়ে দেখে তার লাশ পুকুরে থাকতে পারে বলে সন্দেহ হয়। স্থানীয়রা পুকুরে জাল ফেলে রিয়া মনির মরদেহও উদ্ধার করে।

এ ঘটনায় নিহত দুই শিশুর পরিবারসহ ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।ফুলবাড়ী থানার ওসি নওয়াবুর রহমান কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যুর খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

মন্তব্য (০)





image

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ঈশ্বরগঞ্জে ছাত্রশিবিরের বিক...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের...

image

ফরিদপুরে জুলাই অভ্যুত্থানের রাষ্ট্রীয় অনুষ্ঠানে অনুপস্থি...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে জুলাই অভ্যুত্থান উপলক্ষে আয়োজি...

image

ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি, উদ্ধার অভিযা...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

image

ভারতে পাচারের সময় বেনাপোল চেকপোষ্ট কাস্টমসে স্বর্ণসহ এক ...

বেনাপোল প্রতিনিধি : ভারতে পাচারের চেষ্টাকালে বেনাপোল ইমিগ্রে...

image

নড়াইলে ভাবগাম্ভীর্য ও শ্রদ্ধায় পালিত হলো ‘জুলাই গণঅভ্যু...

নড়াইল প্রতিনিধি : যথাযথ মর্যাদা, গভীর শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্...

  • company_logo