• গণমাধ্যম

সাফ অধিনায়ক আসিফকে ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের সংবর্ধনা

  • গণমাধ্যম

ছবিঃ সিএনআই

ঈশ্বরগঞ্জ প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার কৃতি সন্তান ফুটবল দল অনুর্ধ্ব-২০ এর অধিনায়ক আশরাফুল হক আসিফের নেতৃত্বে সাফ গেমস/২০২৪ বাংলাদেশ চ্যাম্পিয়ন হওয়ায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার ঈশ্বরগঞ্জ প্রেসক্লাব এর পক্ষ থেকে প্রেসক্লাব মিলনায়তনে এ সংবর্ধনার দেয়া হয়।

এসময় আসিফকে অর্থ সম্মানী, ক্রেস্ট ও ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন সংবাদিক বৃন্দ। 

ঈশ্বরগঞ্জ প্রেসক্লাব আহবায়ক সাইফুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে ও ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের সদস্য সচিব আতাউর রহমানের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার, সহকারী কমিশনার ভূমি ইকবাল হোসাইন, সাংবাদিক রুহুল আমিন রিপন। 

সংবর্ধনা অনুষ্ঠানে অধিনায়ক আশরাফুল হক আসিফ বলেন, আমার আজকের এই সফলতার পিছনে আমার পরিবারের অবদান রয়েছে। আমি দেশের জন্য সাফল্য বয়ে আনতে পেরে গর্ববোধ করছি। কিছুদিনের মাঝে ভিয়েতনাম খেলতে যাবো। আমি যেন বিজয়ের ধারা অব্যহত রাখতে পারি সে জন্য সকলেই দোয়া করবেন

মন্তব্য (০)





image

আহ্বায়ক কমিটি গঠন আহ্বায়ক আঃ রউফ

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর প্রেস ক্লাব রাণীনগরের আহ্বায়ক কমিটি ...

image

‎সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি : ত...

নিউজ ডেস্কঃ কে সাংবাদিক, আর কে সাংবাদিক নয় তা নির্ধারণ করার ...

image

‎ভুল ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশে গণমাধ্যমকে সতর্ক করলো ত...

নিউজ ডেস্কঃ সরকারি নিবন্ধন ও ডিক্লারেশনপ্রাপ্ত গণমাধ্যম...

image

সাঁথিয়ায় সাংবাদিক আব্দুদ দাইন সরকারকে লাঞ্ছিত করার অভিযোগ

পাবনা প্রতিনিধি : পাবনার সাঁথিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি ও...

image

ভাষা সৈনিক আব্দুল হামিদ সরকারের মৃত্যুবার্ষিকী আজ

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভ...

  • company_logo