• সমগ্র বাংলা

উলিপুরে ইচ্ছার বিরুদ্ধে বিয়ে ঠেকাতে কলেজ ছাত্রীর আত্মহত্যা

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে নিজের ইচ্ছার বিরুদ্ধে বিয়ে ঠেকাতে এলিজা আক্তার ইশিতা(১৮) নামের এক কলেজ ছাত্রী আত্মহত্যা করেছেন।

রোববার(১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার দূর্গাপুর ইউনিয়নের যমুনা ফকির পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত এলিজা আক্তার ইশিতা ওই এলাকার এরশাদুল হকের মেয়ে। সে পাঁচপীর ডিগ্রি কলেজের এইচএসসি ২য় বর্ষের শিক্ষার্থী।

স্থানীয় সূত্রে জানা যায়, নিজের ইচ্ছার বিরুদ্ধে পরিবারের সদস্যরা বিয়ে ঠিক করে এলিজা আক্তার ইশিতার। বিয়ে করবে না বলে পরিবারকে জানিয়েছিল ইশিতা। সেই অভিমানে বাড়িতে কেউ না থাকায় নিজ শয়ন ঘরের ধরনার সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে ইশিতা। খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পুলিশ।

এ বিষয়ে উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) আবু বক্কর সিদ্দিক জানান, কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য (০)





image

উলিপুরে পান্ডুল ইউনিয়ন কৃষকদলের কর্মীসভা অনুষ্ঠিত

১

কুড়িগ্রাম প্রতিনিধি: কৃষকদের অধিকার প্রতিষ্ঠা, সংগঠনের সাংগঠ...

image

পাবনার ছাত্রদলের বিক্ষোভ মিছিলে ককটেল-খোয়া নিক্ষেপ; আটক ৪

২

পাবনা প্রতিনিধি : পাবনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বির...

image

ডিজিটাল সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান: জাগো নারী উন...

৩

কক্সবাজার প্রতিনিধি :নারীর প্রতি ডিজিটাল সহিংসতা প্রতিরোধ এব...

image

গোপালপুরে এসএসসি ৯৭ ব্যাচের ফ্রি মেডিকেল ক্যাম্প শুরু

৪

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : গ্রামীণ মান...

image

পঞ্চগড়ে পৃথক অভিযানে চার আসামি গ্রেপ্তার, একজনের বিরুদ্ধে...

৫

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে পৃথক অভিযানে বিভিন্ন মামলার চার আস...

  • company_logo