ফাইল ছবি
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর সদর উপজেলা দোগাছি উত্তরপাড়া গ্রামে পুকুরের পানিতে বিদ্যুৎপৃষ্ট হয়ে তাহিদ (১২) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রোববার সকাল সোয়া ৯ টার দিকে মর্মান্তিক এ দূর্ঘটনা ঘটে। নিহত তাহিদ ওই গ্রামের মো. রাসেলের ছেলে ও স্থানীয় এস এম অ্যাকাডেমির ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।
জানা যায়, গতকাল শনিবার বিদ্যুৎ বিভাগ নেসকো লোকজন বিদ্যুতের কাজ করে চলে যাওয়ার পর সেখানে বিদ্যুতের একটি তার অসাবধানাতা বশত জনৈক রুস্তম আলী পুকুরে পড়েছিল। আজ সকাল সোয়া ৯.১০ টার দিকে ওই পুকুরে একটি মাছ পানিতে ভাসতে দেখতে পায় তাহিদ। তখন সে পুকুরে পানি থেকে মাছটি উঠাতে গেলে ঘটনাস্থলে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যুবরণ করে। পরবর্তীতে ওই গ্রামের লোকজন নেসকো অফিসে এসে বিক্ষোভ সমাবেশ করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ জাহিদুল হক।
কুড়িগ্রাম প্রতিনিধি: কৃষকদের অধিকার প্রতিষ্ঠা, সংগঠনের সাংগঠ...
পাবনা প্রতিনিধি : পাবনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বির...
কক্সবাজার প্রতিনিধি :নারীর প্রতি ডিজিটাল সহিংসতা প্রতিরোধ এব...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : গ্রামীণ মান...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে পৃথক অভিযানে বিভিন্ন মামলার চার আস...

মন্তব্য (০)