• সমগ্র বাংলা

সাতকানিয়ায় চেয়ারম্যানের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানবন্ধন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

চট্টগ্রাম প্রতিনিধিঃ সাতকানিয়া উপজেলার ঢেমশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মির্জা আসলাম সরওয়ার রিমনের বিরুদ্ধে ষড়যন্ত্র ও হয়রানীমূলক মিথ্যা মাললার প্রত্যাহারের দাবিতে মানবন্ধন করেন ঢেমশা ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণ।(১ সেপ্টেম্বর) সকাল ১১ টায় কেরানীহাট বাঁশখালি সড়কে ঢেমশা ইউনিয়ন পরিষদের সামনে এই মানবন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় এলাকাবাসী বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল শহীদের আত্বার মাগফেরাত কামনা করে। গত স্বৈরাচার সরকারের আমলে নৌকার প্রার্থীকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জনগণের ভোটে পরাজিত করেছেন, দীর্ঘ ২৭ বছরের চেয়ারম্যান মরহুম সরওয়ার জামাল সুযোগ্য পুত্র মির্জা আসলাম সরওয়ার রিমন। নির্বাচিত হওয়ার পর থেকে সরকার দলীয় নেতাদের মাধ্যমে বিভিন্নভাবে অত্যাচার-জুলম, মামলা-মোকাদ্দমায় প্রতিহিংসার স্বীকার হয়ে আসছিলেন।ক্ষমতা পালাবদলের পরেও  সেই স্বৈরাচারী সরকারের প্রেতাত্মাদের গভীর ষড়যন্ত্র থেমে নেই।  এই রিমন চেয়ারম্যান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কট্টর সমর্থক হওয়া সত্বেও  তাদের আন্দোলনের উপর হামলাকারী হিসেবে কে বা কাহারও প্ররোচনায় প্ররোচিত হয়ে মির্জা আসলাম সরওয়ার রিমন চেয়ারম্যান  কে মিথ্যা,হয়রানি ও  ষড়যন্ত্রমূলক ভাবে  এই মামলায় জড়িয়ে  আসামি করেন।

অবিলম্বে এই মামলা থেকে ষড়যন্ত্রমূলকভাবে  জড়ানো  ঢেমশার চেয়ারম্যান মির্জা আসলাম সরওয়ার রিমন'র নাম প্রত্যাহার  চাই।তারা আরো বলেন, ক্ষমতা পালাবদলের পর থেকে ঢেমশার চেয়ারম্যান মির্জা আসলাম সরওয়ার রিমন বোর্ডের স্বাভাবিক কার্যক্রমে উপস্থিত হয়ে পরিচালনা করে আসা সত্বেও অনুপস্থিতির অজুহাত দেখিয়ে কোন যাচাই-বাছাই না করে উপজেলা প্রশাসন  জন্ম-মৃত্যু সনদ প্রদানের দায়িত্ব উপজেলার অন্য কর্মকর্তার নিকট ন্যস্ত করেন। আমরা অত্র ঢেমশা ইউনিয়ন পরিষদের সাধারণ জনগণের পক্ষ হয়ে বলতে চাই- অনতিবিলম্বে উপজেলা প্রশাসনের এই সিদ্ধান্ত'র প্রত্যাহার করা হোক।

স্বতন্ত্র প্রার্থী হয়ে বিপুল ভোটে চেয়ারম্যান হিসেবে জয় লাভ করেও ব্যক্তিগত আক্রোশের স্বীকার হয়ে একটি বিশেষ দলের নাম ভাংগিয়ে স্বৈরাচার সরকারের দোসররা রুপ পালটিয়ে  রিমন চেয়ারম্যান ও তার সমর্থকদের বাড়ি-ঘর, অফিসে ভাংচুর চালিয়ে ধ্বংস তান্ডব চালিয়ে  যাচ্ছে প্রতিনিয়ত।এইসব ধ্বংসাত্মক কর্মকাণ্ড থেকে পরিত্রান চেয়ে সংশ্লিষ্ট মহলের হস্তক্ষেপ কামনা করেন।

মন্তব্য (০)





image

উলিপুরে পান্ডুল ইউনিয়ন কৃষকদলের কর্মীসভা অনুষ্ঠিত

১

কুড়িগ্রাম প্রতিনিধি: কৃষকদের অধিকার প্রতিষ্ঠা, সংগঠনের সাংগঠ...

image

পাবনার ছাত্রদলের বিক্ষোভ মিছিলে ককটেল-খোয়া নিক্ষেপ; আটক ৪

২

পাবনা প্রতিনিধি : পাবনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বির...

image

ডিজিটাল সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান: জাগো নারী উন...

৩

কক্সবাজার প্রতিনিধি :নারীর প্রতি ডিজিটাল সহিংসতা প্রতিরোধ এব...

image

গোপালপুরে এসএসসি ৯৭ ব্যাচের ফ্রি মেডিকেল ক্যাম্প শুরু

৪

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : গ্রামীণ মান...

image

পঞ্চগড়ে পৃথক অভিযানে চার আসামি গ্রেপ্তার, একজনের বিরুদ্ধে...

৫

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে পৃথক অভিযানে বিভিন্ন মামলার চার আস...

  • company_logo