• বিনোদন

দীপিকা-রণবীর প্রথম সন্তান নিয়ে যা বললেন

  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

বিনোদন ডেস্কঃ বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন এর আগে হিন্দুস্তান টাইমসের এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, তিনি সুখী সংসারের জন্য প্রয়োজনে অভিনয়ও ছাড়তে পারেন। তাই মা হওয়ার পর প্রয়োজনে অভিনয় ছাড়ার কথাও ভাবতে পারেন বলে জানান এ অভিনেত্রী। দীপিকা বলেন, তিনি বাচ্চা ভালোবাসেন, অনেকগুলো বাচ্চা চান।বাবা ও মা হতে চলেছেন রণবীর-দীপিকা। চলতি বছরের ফেব্রুয়ারিতে অনুরাগীদের এ সুখবর শুনিয়েছিলেন ‘দীপবীর’ জুটি। তারপর থেকেই দীপিকা-রণবীরের সন্তানের অপেক্ষায় রয়েছেন ভক্ত-অনুরাগীরা। আর এবার শুভক্ষণ আসন্ন। কিন্তু কবে আসছে দীপিকা-রণবীরের প্রথম সন্তান?জানা গেছে, চলতি মাস সেপ্টেম্বরে আসতে চলেছে দীপিকা ও রণবীরের প্রথম সন্তান।

এখন দীপিকার সন্তান প্রসবের সম্ভাব্য দিন জানা গেছে। এ তারকা দম্পতির এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে যে, সেপ্টেম্বরের ২৮ তারিখে সাউথ বম্বের একটি হাসপাতালে সন্তানের জন্ম দিতে চলেছেন দীপিকা পাড়ুকোন। দিপ্পি আপাতত হবু ছোট্ট সন্তানের জন্য নার্সারি তৈরি করতে ব্যস্ত। দীপিকা কাজ থেকে বিরতি নিয়ে এ সময়টায় বেশ উপভোগই করছেন বলে জানিয়েছেন তিনি।ওই ব্যক্তি নিউজ১৮-কে জানিয়েছেন— আশা করি দীপিকা মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে ২০২৫ সালেই কাজে ফিরবেন। প্রয়োজনে এই ছুটি নতুন বছরের মার্চ অবধি বাড়তে পারে। যদিও এই প্রতিবেদনের সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস।উল্লেখ্য, ২০১৩ সালে সঞ্জয়লীলা বানশালির ‘রামলীলা’র সেটে আলাপ হয়েছিল রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনের।

এরপর একের পর এক ছবিতে তারা কাজ করেছেন। ক্রমেই গাঢ় হয়েছে তাদের প্রেম। ২০১৮ সালে ইতালিতে তারা পারিবারিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সাতপাকে বাঁধা পড়েন। এরপর নানান ভালোমন্দের মধ্য দিয়ে সুখী দাম্পত্য জীবন কাটাচ্ছেন দীপবীর।

মন্তব্য (০)





image

‎পাঁচ বছরের সংসারে ইতি, মেহেদীর সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দিল...

১

বিনোদন ডেস্কঃ ভেঙে গেল সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্&zwnj...

image

মেনে নিতে খুবই কষ্ট হচ্ছে : বুবলী

২

বিনোদন ডেস্ক : নাটকের জনপ্রিয় মুখ সোহেল খানের মৃত্যুতে শোক প...

image

‎জল্পনা-কল্পনার অবসান, মিস ইউনিভার্স ২০২৬-এর মুকুট উঠল যা...

৩

বিনোদন ডেস্কঃ সব জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে শেষ হলো মিস ইউনিভ...

image

আমি বোরকা পরি না, কিন্তু কেউ মানা করলে ৩টি বোরকা পরব: শাব...

৪

বিনোদন ডেস্ক : পবিত্র কোরআনে নারীদের বোরকা পরার কোনো নির্দেশ...

image

‘এমন বিদায় ভাগ্যের বিষয়’, সোহেল খানকে নিয়ে দীপা খন্দকার ‎

৫

‎বিনোদন ডেস্ক: ক্যামেরার সামনে দাঁড়ানোর প্রস্তুতি নিয়েছি...

  • company_logo