• সমগ্র বাংলা

হাজী দানেশ বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার 

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সুরাইয়া আক্তার নামে একজন ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে কোতয়ালী থানা পুলিশ। ধরনা করা হচ্ছে ঘটনাটি আত্মহত্যা জনিত।  তবে মৃত্যুর সঠিক কারন জানা যায়নি।

সুরাইয়া আক্তার (২৪) নওগাঁ জেলার পত্নীতলার মোবারকপুর গ্রামের আব্দুল কুদ্দুসের মেয়ে। 

কোতোয়ালী থানার উপ পরিদর্শক সেলিমুর রহমান জানান, সুরাইয়া আক্তার হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ৪র্থ বর্ষের ছাত্রী। বিশ্ববিদ্যালয় সংলগ্ন মহাবালীপুর গ্রামে আছিয়া ছাত্রী নিবাস নামে মালিকানাধীন একটি ভবনের ২০৭ কক্ষে এককভাবে বসবাস করতো সে। সিনিয়রিটির কারনে ভবনের অন্যান্য কক্ষে বসবাসকারি ছাত্রীরা

 এড়িয়ে চলতো তাকে। তবে ডাক পেলে সাড়া দিত তারা। গতকাল শুক্রবার রাত থেকে আজ শনিবার সকাল ১০ টার মধ্যে কোন এক সময়ে কক্ষের সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে সে আত্বহত্যা করেছে বলে ভবন মালিক লিটন কোতয়ালী থানায় অভিযোগ জানিয়েছেন। আজ শনিবার বিকাল ৪ টার দিকে তার লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে৷ লাশের সাথে কোন আলামত পাওয়া যায়নি। ফলে আত্বহত্যা করে থাকলেও তার কারন জানতে পারেনি তারা। নওগাঁ থেকে স্বজনরা সন্ধ্যা ৭ টার দিকে থানায় দেখা করেছে।  তারাও সঠিক কারন জানাতে পারেননি। কারন জানার চেষ্টা করছেন তারা।

 

মন্তব্য (০)





image

উলিপুরে পান্ডুল ইউনিয়ন কৃষকদলের কর্মীসভা অনুষ্ঠিত

১

কুড়িগ্রাম প্রতিনিধি: কৃষকদের অধিকার প্রতিষ্ঠা, সংগঠনের সাংগঠ...

image

পাবনার ছাত্রদলের বিক্ষোভ মিছিলে ককটেল-খোয়া নিক্ষেপ; আটক ৪

২

পাবনা প্রতিনিধি : পাবনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বির...

image

ডিজিটাল সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান: জাগো নারী উন...

৩

কক্সবাজার প্রতিনিধি :নারীর প্রতি ডিজিটাল সহিংসতা প্রতিরোধ এব...

image

গোপালপুরে এসএসসি ৯৭ ব্যাচের ফ্রি মেডিকেল ক্যাম্প শুরু

৪

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : গ্রামীণ মান...

image

পঞ্চগড়ে পৃথক অভিযানে চার আসামি গ্রেপ্তার, একজনের বিরুদ্ধে...

৫

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে পৃথক অভিযানে বিভিন্ন মামলার চার আস...

  • company_logo