• সমগ্র বাংলা

পাবনায় শিক্ষার্থীদের আন্দোলনে হামলা-গুলির ঘটনায় আরো একটি মামলা দায়ের

  • সমগ্র বাংলা

ফাইল ছবি

পাবনা প্রতিনিধিঃ পাবনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আওয়ামী লীগ নেতা কর্মীদের হামলা, গুলি ও মারপিটে আহত হওয়ার ঘটনায় আরো একটি মামলা দায়ের হয়েছে। এ নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে পাবনা সদর থানায় দুইটি মামলা দায়ের হলো।

পাবনা সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. মনিরুজ্জামান জানান, পাবনা শহরের রাধানগর যুগীপাড়া মহল্লার সুজন হোসেন নামের এক ব্যাক্তি বাদী হয়ে শুক্রবার (৩০ আগস্ট) রাতে মামলাটি দায়ের করেন।

মামলায় সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ভাড়ারা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু সাঈদ খাঁনকে প্রধান আসামী করা হয়েছে। এছাড়াও মামলায় পাবনা সদর আসনের সাবেক সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স, সুজানগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল ওহাব, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শিবলী সদিকসহ ১২৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আওয়ামী লীগের নেতাকর্মীকে আসামী করা হয়েছে।
 
মামলার বাদী সুজন হোসেন অভিযোগে উল্লেখ করেন, গত ৪ আগস্ট তিনিসহ অনেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন অংশগ্রহন করেন। বেলা পৌনে একটার দিকে তারা শহরের লতিফ টাওয়ারের সামনে অবস্থান নেন। সে সময় পাবনা জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে নেতাকর্মীরা তাদের শান্তিপূর্ন সমাবেশে গুলিবর্ষণ ও হামলা চালায়। এতে মামলার বাদী সুজন হোসেন পেটে ও তার সাথে থাকা অনিক নামের একজন মাথায় ও চোখে গুলিবিদ্ধ হয়। তারা ছাড়াও সেদিন আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলায় এক’শ জন ছাত্র-জনতা আহত হয়।

এর আগে গত ৪ আগস্ট পাবনা শহরের ট্রাফিক মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আওয়ামী লীগ নেতাকর্মীদের গুলিতে শিক্ষার্থী জাহিদুল ইসলাম  (১৯) ও মাহাবুব হাসান নিলয় (১৪) নামের দুই শিক্ষার্থী নিহত হয়।

এই হত্যার ঘটনায় নিহত জাহিদুল ইসলামের পিতা দুলাল উদ্দিন মাষ্টার বাদী হয়ে গত ১১ আগস্ট সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। সেই মামলায় দুইজনকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠায় পুলিশ।
#

মন্তব্য (০)





image

উলিপুরে পান্ডুল ইউনিয়ন কৃষকদলের কর্মীসভা অনুষ্ঠিত

১

কুড়িগ্রাম প্রতিনিধি: কৃষকদের অধিকার প্রতিষ্ঠা, সংগঠনের সাংগঠ...

image

পাবনার ছাত্রদলের বিক্ষোভ মিছিলে ককটেল-খোয়া নিক্ষেপ; আটক ৪

২

পাবনা প্রতিনিধি : পাবনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বির...

image

ডিজিটাল সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান: জাগো নারী উন...

৩

কক্সবাজার প্রতিনিধি :নারীর প্রতি ডিজিটাল সহিংসতা প্রতিরোধ এব...

image

গোপালপুরে এসএসসি ৯৭ ব্যাচের ফ্রি মেডিকেল ক্যাম্প শুরু

৪

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : গ্রামীণ মান...

image

পঞ্চগড়ে পৃথক অভিযানে চার আসামি গ্রেপ্তার, একজনের বিরুদ্ধে...

৫

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে পৃথক অভিযানে বিভিন্ন মামলার চার আস...

  • company_logo