• সমগ্র বাংলা

মাগুরায় জামায়াতে ইসলামীর সম্প্রীতি সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত 

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

মাগুরা প্রতিনিধি: অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতনের অবসান ও সমৃদ্ধশালী, ইনসাফ ভিত্তিক শান্তিপূর্ণ রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী মাগুরা জেলা শাখার আয়োজনে সম্প্রীতি সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার ৩১ আগস্ট সকাল ১০ টায় স্থানীয় নোমানী ময়দানে সম্প্রীতি সমাবেশে জেলার বিভিন্ন জায়গা থেকে আগত নেতা কর্মী মিছিল সহকারে সমবেত হন। 

এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক এমবি বাকের,  উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক সাইদ আহমেদ বাচ্চু, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির এর জেলা সভাপতি আশিক খান এবং জেলা সেক্রেটারি জোবায়ের হোসাইন সহ বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীবৃন্দ । 

সমাবেশ শেষে একটি বৃহৎ গণ মিছিল অনুষ্ঠিত হয়। গণ মিছিলটি শহরের চৌরঙ্গী মোড় থেকে শুরু হয়ে ভায়না মোড়, ঢাকা রোড ঘুরে নোমানী ময়দানে এসে শেষ হয়।

মিছিলে নেতাকর্মীদের শান্তি ও সম্প্রীতির পক্ষে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। 

মন্তব্য (০)





image

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ঈশ্বরগঞ্জে ছাত্রশিবিরের বিক...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের...

image

ফরিদপুরে জুলাই অভ্যুত্থানের রাষ্ট্রীয় অনুষ্ঠানে অনুপস্থি...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে জুলাই অভ্যুত্থান উপলক্ষে আয়োজি...

image

ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি, উদ্ধার অভিযা...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

image

ভারতে পাচারের সময় বেনাপোল চেকপোষ্ট কাস্টমসে স্বর্ণসহ এক ...

বেনাপোল প্রতিনিধি : ভারতে পাচারের চেষ্টাকালে বেনাপোল ইমিগ্রে...

image

নড়াইলে ভাবগাম্ভীর্য ও শ্রদ্ধায় পালিত হলো ‘জুলাই গণঅভ্যু...

নড়াইল প্রতিনিধি : যথাযথ মর্যাদা, গভীর শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্...

  • company_logo