• সমগ্র বাংলা

প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম ও নিয়োগ বানিজ্যের অভিযোগে সমাবেশ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারী উপজেলার শরীফের হাট এম ইউ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রউফের বিরুদ্ধে আর্থিক অনিয়ম, সেচ্ছাচারিতা, নিয়োগ বানিজ্য, রাজনৈতিক প্রভাব খাটানোসহ নানা অনিয়ম- দুর্নীতির অভিযোগ তুললেন সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা।অনিয়ম দুর্নীতির অভিযোগ তুলে শনিবার (৩১ আগস্ট) সকালে বিদ্যালয়ের মাঠে বিক্ষোভ সমাবেশ করে বিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা।এসময়  সমাবেশে শিক্ষাথীরা  বলেন, প্রধান শিক্ষক আব্দুর রউফ যোগদানের পর থেকে অনিয়ম, দুর্নীতি, স্বেচ্ছাচারিতা এবং লেজুড়বৃত্তিক রাজনীতি সহ বিভিন্ন কলা কৌশলের বিভিন্ন সময় নানা ধরনের কারণ দেখিয়ে শিক্ষার্থীদের নিকট থেকে অর্থ হাতিয়ে আসছে।

এসময় তারা ফরম পূরণে অতিরিক্ত সেশন ফি, আইডি কার্ড বাবদ ২০০ করে টাকা তিন বছর আগে নিলেও এখন পর্যন্ত আইডি কার্ড দেয়া হয় নাই। প্রশংসা পত্র, ট্রান্সফার সার্টিফিকেটে ২ হাজার টাকা নেয়া হয়। এদিকে সদ্য নিয়োগ দিয়ে অর্থ বানিজ্যের অভিযোগ তুলে ধরেন এই শিক্ষার্থীরা। এছাড়া আরও একাধিক অভিযোগ রয়েছে ওই প্রধান শিক্ষককের বিরুদ্ধে। তারা আরও বলেন  প্রধান শিক্ষক কৌশল পরিবর্তন করে আওয়ামীলীগ সরকারের আমলে বিভিন্ন সময় রাজনৈতিক প্রভাব খাটিয়ে প্রতিষ্ঠানের কয়েকজন শিক্ষকসহ সিন্ডিকেট করে নানা অনিয়ম দুর্নীতি শুরু করেন।

শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ফি আদায়, বিনা রশিদে অর্থ আদায়, ভুয়া বিল করে টাকা আত্মসাত, কোচিং বাণিজ্য, উপবৃত্তির শিক্ষার্থী নির্বাচনে অনিয়ম,সহ নানা অনিয়ম দুর্নীতি শুরু করেন। এমনকি বিদ্যালয়ের শিক্ষার মান তলানিতে গিয়ে ঠেকলেও শিক্ষার মান উন্নয়নে তার মাথা ব্যাথা নেই।তৎকালীন সরকারের ক্ষমতাধর ব্যক্তিদের ছত্রছায়ায় প্রধান শিক্ষক নির্বিঘ্নে নিজের অপকর্ম চালিয়ে যাওয়ার সুযোগ পায়।  প্রধান শিক্ষক কখনো শ্রেণি কক্ষে পাঠদান করতেন না। এমনকি এসব অনিয়ম নিয়ে এলাকার কেউ প্রতিবাদ করলে তাকে উল্টো রাজনৈতিক নেতাদের দিয়ে হুমকি-ধমকি ও নানাভাবে হয়রানি করা হতো। অবিলম্বে প্রধান শিক্ষকের পদত্যাগ, বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও শৃঙ্খলা ফিরিয়ে আনার দাবি জানানো হয়।

এবিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রউফ জানান, অনিয়ম- দুর্নীতির অভিযোগের বিষয়টি সত্য নয়। ব্যক্তি আক্রোশে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলা হচ্ছে। 

মন্তব্য (০)





image

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ঈশ্বরগঞ্জে ছাত্রশিবিরের বিক...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের...

image

ফরিদপুরে জুলাই অভ্যুত্থানের রাষ্ট্রীয় অনুষ্ঠানে অনুপস্থি...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে জুলাই অভ্যুত্থান উপলক্ষে আয়োজি...

image

ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি, উদ্ধার অভিযা...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

image

ভারতে পাচারের সময় বেনাপোল চেকপোষ্ট কাস্টমসে স্বর্ণসহ এক ...

বেনাপোল প্রতিনিধি : ভারতে পাচারের চেষ্টাকালে বেনাপোল ইমিগ্রে...

image

নড়াইলে ভাবগাম্ভীর্য ও শ্রদ্ধায় পালিত হলো ‘জুলাই গণঅভ্যু...

নড়াইল প্রতিনিধি : যথাযথ মর্যাদা, গভীর শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্...

  • company_logo