• বিনোদন

ছাত্ররাজনীতি নিয়ে ইয়াশ রোহান ও নাজনীন নীহার নাটক এক দিনেই ১১ লাখ ভিউ

  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

বিনোদন ডেস্কঃ নতুন বাংলাদেশের প্রথম অন্তর্জাল নাটক হিসেবে ২৯ আগস্ট রাতে ইউটিউবে উন্মুক্ত হলো ইয়াশ রোহান ও নাজনীন নীহা জুটির একটি বিশেষ গল্প। তারচেয়ে বড় কথা এই নাটকটি নির্মাণ হয়েছে ছাত্ররাজনীতিকে উপজীব্য করে।নাটকটির নাম ‘অবুঝ পাখি’। চিত্রনাট্য লিখেছেন মেজবাহ উদ্দীন সুমন। বানিয়েছেন রুবেল হাসান। ব্যানার সিএমভি। নাটকটি প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে উন্মুক্ত হওয়ার পর এক দিনেই সেটি অতিক্রম করেছেন ১১ লাভ ভিউ! মন্তব্যের ঘরে মিলছে পজিটিভ প্রতিক্রিয়া।নির্মাতা নাটকটির গল্প প্রসঙ্গে জানান, জনপ্রিয় ছাত্রনেতা ইয়াশ রোহান। একই ক্যাম্পাসের শিক্ষার্থী নাজনীন নীহা। দু’জনার মধ্যে ভীষণ প্রেম ও বোঝাপড়া। কিন্তু এই বোঝাপড়ার মধ্যে একটাই জটিলতা, সেটা হচ্ছে রাজনীতি। নীহা বিয়ের চাপ দিলেও রোহান অসহায়, কারণ বিয়ে করলে ছাত্ররাজনীতি থেকে বিদায় নিতে হবে!এমনই এক রাজনীতি ও প্রেমের কঠিন সমীকরণ নিয়ে ‘অবুঝ পাখি’।

এতে ছাত্রনেতা সাগর চরিত্রে অভিনয় করেছেন ইয়াশ রোহান। তার প্রেমিকা লিনসা চরিত্রে নাজনীন নীহা।নাটকটি প্রসঙ্গে নির্মাতা রুবেল হাসানের বয়ান এমন, ‘ছাত্ররাজনীতি ও প্রেমের মধ্যে যে জটিলতা, সেটি নিয়ে আসলে খুব বেশি গল্প বলা হয় না। এখানে সেই গল্পটাই বলার চেষ্টা করেছি। দারুণ একটা গল্প, শিল্পীরাও সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে কাজটি করেছেন। মুক্তির পর দর্শকরাও ভালো ফিডব্যাক দিচ্ছেন।’

মন্তব্য (০)





image

‎পাঁচ বছরের সংসারে ইতি, মেহেদীর সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দিল...

১

বিনোদন ডেস্কঃ ভেঙে গেল সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্&zwnj...

image

মেনে নিতে খুবই কষ্ট হচ্ছে : বুবলী

২

বিনোদন ডেস্ক : নাটকের জনপ্রিয় মুখ সোহেল খানের মৃত্যুতে শোক প...

image

‎জল্পনা-কল্পনার অবসান, মিস ইউনিভার্স ২০২৬-এর মুকুট উঠল যা...

৩

বিনোদন ডেস্কঃ সব জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে শেষ হলো মিস ইউনিভ...

image

আমি বোরকা পরি না, কিন্তু কেউ মানা করলে ৩টি বোরকা পরব: শাব...

৪

বিনোদন ডেস্ক : পবিত্র কোরআনে নারীদের বোরকা পরার কোনো নির্দেশ...

image

‘এমন বিদায় ভাগ্যের বিষয়’, সোহেল খানকে নিয়ে দীপা খন্দকার ‎

৫

‎বিনোদন ডেস্ক: ক্যামেরার সামনে দাঁড়ানোর প্রস্তুতি নিয়েছি...

  • company_logo