• সমগ্র বাংলা

পাবনায় ট্রাক-অটোরিকশা সংঘর্ষে ব্যবসায়ী নিহত, আহত-৫

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়ায়া ট্রাক সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে বাবলু বিশ্বাস (৬০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন।শুক্রবার (৩০ আগষ্ট) দুপুরের দিকে পাবনা-ঢাকা-বগুড়া মহাসড়কের উপজেলার করমজা ইউনিয়নের ভিটাপাড়া নতুন ব্রিজের কাছাকাছি স্থানে এ দূর্ঘটনা ঘটে।নিহত বাবলু বিশ্বাসের বাড়ি সাঁথিয়া পৌরসভাধীন দাসপাড়া মহল্লায়। সাঁথিয়া বোয়াইলমারী বাজারে তার সাইকেলের পার্টস এর দোকান রয়েছে।প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে মাধপুর হাইওয়ে থানা পুলিশের ওসি জয়নাল আবেদীন জানান, শাহজাদপুর থেকে একটি ট্রাক বেড়ার দিকে যাচ্ছিল।

অপরদিকে বেড়া থেকে শাহজাদপুরগামী যাত্রীবাহী একটি সিএনজিচালিত অটোরিকশা বেড়ার সিএন্ডবি থেকে শাহজাদপুরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে ভিটাপাড়া নতুন ব্রিজের কাছাকাছি এলে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে একজন মারা যায়। এ ঘটনায় পাঁচজন আহত অবস্থায় বেড়া হাসপাতালসহ আশপাশের বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।মাধপুর হাইওয়ে থানার ওসি জয়নাল আবেদীন বলেন, সিএনজি ও ট্রাক আটক করা হয়েছে। লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। চালক পলাতক রয়েছে। তিনি বলেন নিহতের পরিবারকে খবর দেয়া হয়েছে তারা এলেই প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা শেষে লাশ হস্তান্তর করা হবে।

মন্তব্য (০)





image

ঈদে স্বস্তিতে ঘরে ফিরছে লালমনিরহাটের মানুষ

লালমনিরহাট প্রতিনিধি :পরিবারের সাথে ঈদ উদযাপন করতে নারীর টান...

image

রাতভর তীব্র যানজট, সকালে বৃষ্টি ঈদ ছুটির দুদিন শেষ সড়কেই

নিউজ ডেস্ক : আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের চাপ বাড়া...

image

লালমনিরহাটে ক্ষুদে ফুটবল নারী টিমের সাফল্য কামনা করলেন ত্...

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার টেপ...

image

নড়াইলের পৈত্রিক সম্পত্তি রক্ষা করতে যেয়ে জীবন দিল ২৬ বছরে...

নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়া উপজেলার সালামাবাদ ইউনিয়নে...

image

ঈদযাত্রা নিরাপদ করতে রংপুরে হাইওয়ে ও টার্মিনালে কড়া নজরদা...

রংপুর ব্যুরো : আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রংপুরে সার্বিক...

  • company_logo