ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরত আনতে সুইজারল্যান্ডের সহযোগিতা চেয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।বৃহস্পতিবার (২৯ আগস্ট) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেটো রেঙ্গলি সাক্ষাৎ করতে গেলে তিনি এ সহযোগিতা চান।ড. ইউনূস বলেন, অনেক চুরির টাকা বিদেশে পাচার হয়েছে। এই অর্থ ফেরত আনাটা খুব জরুরি।
এ সময় সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত বলেন, সুইজারল্যান্ড সর্বদা বিশ্বব্যাপী স্বীকৃত পদ্ধতি এবং মানগুলো মেনে চলে থাকে। সাম্প্রতিক বছরগুলোতে প্রস্তাবিত প্রস্তাবগুলোর সঙ্গে সঙ্গতি রেখে আমরা সহযোগিতা করতে ইচ্ছুক।তিনি আরও বলেন, সুইজারল্যান্ড অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন করবে এবং দেশের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করবে। আমি সত্যিই আশা করি যে বাংলাদেশে ব্যবসার পরিবেশ আরও বৃদ্ধি পাবে।
নিউজ ডেস্ক : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে ...
নিউজ ডেস্ক : জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের প্রধানমন্...
নিউজ ডেস্ক : জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে মার...
নিউজ ডেস্ক : জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে ন...
নিউজ ডেস্ক : ইউরোপের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক এগিয়ে নেওয়ার ক...

মন্তব্য (০)