• সমগ্র বাংলা

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও সাবেক আইজিপিসহ ২শতাধিক আসামী করে মামলা

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

রংপুর ব্যুরোঃ রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় জিম নামের এক শিক্ষার্থীর চোখে গুলি করে দুই চোখ নষ্ট হয়ে যায়।এর অভিযোগে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মো:আসাদুজ্জামান খান কামাল ও স্থানীয় এমপি ও সাবেক আইজিপি,পুলিশের কর্মকর্তা ,আ্ওয়ামীলীগের নেতাকমীসহ ৪৬জনের নাম উল্লেখ করে আদালতে মামলা দায়ের করা হয়। বৃস্পতিবার (২৯ আগস্ট) বিকেলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোতয়ালী আমলী আদালতে এ মামলা দায়ের করেন জিমের পিতা রবিউল ইসলাম। আদালত মামলাটি আমলে নিয়ে কোতয়ালী থানাকে তদন্ত করার নির্দেশ দিয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন বাদী পক্ষের আইনজীবী আলাউদ্দিন।বাদি পক্ষের আইনজীবী জানান,রংপুর নগরীর সিটি পাক মাকেটের সামনে গত ১৯জুলাই বৈষম্য বিরোধী আন্দোলনের ঘটনায় পুলিশ এলোপাথারি গুলি করেছে,এসময়  জিম নামের এক শিক্ষাথীর চোখে গুলি লেগে যায়।পরে তাকে আহত অবস্থা উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসাপাতে ভতি করা হয়।তবে শিক্ষাথীর চোখ নষ্ট হ্ওযার কথা জানান চিকিৎসক।

এই ঘটনায় প্রায় দেড় মাস পর মামলা দায়ের করা হয়েছে সাবেক  স্বরাষ্ট্রমন্ত্রীসহ ৪৬ জনের নামে। অজ্ঞাত আসামি দেড়শতাধিক রয়েছে।মামলার অন্য আসামিরা হলেন,সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান,কামাল(৬৫),সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন,(৫৮) রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার মো. মনিরুজ্জামান(৫৭),এসি পশুরাম জোন এমরান(৪৫)এসি কোতয়ালী থানার জোন আরিফুজ্জামান আরিফ(৪৫),রংপুর মহানগর আ্ওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক তুষার কান্তি মন্ডল,তাজহাট থানান আ্ওয়ামীলীগের সভাপতি এমাদ মিয়া(৪৫),সাবেক সংরক্ষিত সংসদ সদস্য নাসিমা জামান ববি,মহানগর যুবলীগের সভাপতি সিরাজুম মনির বাশার,সাধারন সম্পাদক মুরাদ হাসানসহ ৪৬ জনের নামে মামলা দায়ের।মামলায় উল্লেখ করা হয়, গত ১৯ জুলাই সাড়ে ৪টায় ছাত্র-জনতার শান্তিপূর্ণ মিছিল সিটি কর্পোরেশনের ফুট ওভার ব্রিজের কাছে আসে। এ সময় আসামিরা অস্ত্র-স্বস্ত্রে সজ্জিত হয়ে বেআইনীভাবে মিছিলে বাধা দেয়। মিছিলটি এগিয়ে যেতে থাকলে রংপুর পুলিশ সুপার সতর্ক না করে পুলিশের এপিসিতে উঠে গুলি ও ইটপাটকেল ছোড়ার নির্দেশ দেন।

এ সময় আসামিরা তাদের হাতে থাকা আগ্নেয়াস্ত্র দিয়ে এলোপাতারি গুলি ও ইটপাটকেল মারতে শুরু করে। এরই এক পর্যায়ে জিমের দুই চোখে গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে।উল্লেখ্য,২৯ আগস্ট জিমের এ ঘটনায় তার বাবা রবিউল ইসলাম বাদী হয়ে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মো:আসাদুজ্জামান খান কামাল ও স্থানীয় এমপি ও সাবেক আইজিপি, ও রংপুর মেট্রোপলিটন পুলিশের কর্মকর্তা, আওয়ামী লীগ নেতাদের ৪৬ জনের নাম উল্লেখ করে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোতয়ালী আমলী আদালতে একটি মামলা দায়ের করেন। অজ্ঞাত আসামি ১৫০জন রয়েছে।

মন্তব্য (০)





image

ঈদে স্বস্তিতে ঘরে ফিরছে লালমনিরহাটের মানুষ

লালমনিরহাট প্রতিনিধি :পরিবারের সাথে ঈদ উদযাপন করতে নারীর টান...

image

রাতভর তীব্র যানজট, সকালে বৃষ্টি ঈদ ছুটির দুদিন শেষ সড়কেই

নিউজ ডেস্ক : আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের চাপ বাড়া...

image

লালমনিরহাটে ক্ষুদে ফুটবল নারী টিমের সাফল্য কামনা করলেন ত্...

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার টেপ...

image

নড়াইলের পৈত্রিক সম্পত্তি রক্ষা করতে যেয়ে জীবন দিল ২৬ বছরে...

নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়া উপজেলার সালামাবাদ ইউনিয়নে...

image

ঈদযাত্রা নিরাপদ করতে রংপুরে হাইওয়ে ও টার্মিনালে কড়া নজরদা...

রংপুর ব্যুরো : আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রংপুরে সার্বিক...

  • company_logo