• সমগ্র বাংলা

ছাত্রী শ্লীলতাহানির অভিযোগে শিক্ষককে সাময়িক বরখাস্ত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে সোনাহাট দ্বি-মূখী উচ্চবিদ্যালয়ের গনিত বিষয়ের শিক্ষক মঞ্জুরুল আলমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বুধবার সন্ধ্যায় বিদ‍্যালয় পরিচালনা কমিটির এক জরুরী সভায় এ সিদ্ধান্ত জানানো হয়।জানা গেছে, কয়েক দিন আগে সোনাহাট দ্বি-মূখী উচ্চবিদ্যালয়ের বিএসসি শিক্ষক মঞ্জুরুল  আলম এর কাছে প্রাইভেট পড়তে যান ওই বিদ‍্যালয়ের দশম শ্রেনির এক ছাত্রী।  ওই ছাত্রীকে একা পেয়ে অনৈতিক উদ্দেশ্যে শরীর স্পর্শ ও কুপ্রস্তাব দেয় শিক্ষক মন্জুরুল ইসলাম এবং এই ঘটনা কাউকে জানাতে নিষেধ করেন। পরে ভূক্তভোগী ছাত্রী তার এক বান্ধবীকে ঘটনাটি জানায়। ধীরে ধীরে ঘটনাটি  সকল শিক্ষার্থীদের মাঝে পৌছে গেলে গতকাল বুধবার দুপুরে বিদ‍্যালয়ের সকল ছাত্র-ছাত্রীরা অভিযুক্ত  শিক্ষকের পদত্যাগের দাবীতে মানববন্ধন ও  প্রতিবাদ মিছিল করে।

এক পর্যায় প্রধান শিক্ষকের কক্ষে অভিযুক্ত শিক্ষককে অবোরুদ্ধ করে রেখে বিভিন্ন স্লোগান দেয় শিক্ষার্থীরা। পরে  ওই শিক্ষককে বিদ‍্যালয় থেকে  বরখাস্ত ও দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে একটি মিছিল নিয়ে সোনাহাট কলেজ মোড় ও বাজার হয়ে পুনরায় বিদ‍্যালয় মাঠে এসে জড়ো হয় এবং  প্রধান শিক্ষক বরাবরে একটি লিখিত অভিযোগ দাখিল করেন। পরে প্রধান শিক্ষক বিদ‍্যালয় পরিচালনা পরিষদ ও শিক্ষকদের নিয়ে জরুরী সভা ডাকেন। সভায় অভিযোগের সত‍্যতা পাওয়ার অভিযুক্ত গণিত বিষয়ের শিক্ষক মঞ্জুরুল আলমকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত গৃহীত হয়।অভিযোগের বিষয়ে অভিযুক্ত শিক্ষক মঞ্জুরুল আলম এর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে ফোনটি বন্ধ পাওয়া যায়। এবিষয়ে বিদ‍্যালয়টির প্রধান শিক্ষক আলমগীর হোসেন জানান, ভূক্তভোগী  শিক্ষার্থীর লিখিত অভিযোগের সত‍্যতা পাওয়ায় অভিযুক্ত শিক্ষককে বরখাস্ত করা হয়েছে।

মন্তব্য (০)





image

ঈদে স্বস্তিতে ঘরে ফিরছে লালমনিরহাটের মানুষ

লালমনিরহাট প্রতিনিধি :পরিবারের সাথে ঈদ উদযাপন করতে নারীর টান...

image

রাতভর তীব্র যানজট, সকালে বৃষ্টি ঈদ ছুটির দুদিন শেষ সড়কেই

নিউজ ডেস্ক : আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের চাপ বাড়া...

image

লালমনিরহাটে ক্ষুদে ফুটবল নারী টিমের সাফল্য কামনা করলেন ত্...

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার টেপ...

image

নড়াইলের পৈত্রিক সম্পত্তি রক্ষা করতে যেয়ে জীবন দিল ২৬ বছরে...

নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়া উপজেলার সালামাবাদ ইউনিয়নে...

image

ঈদযাত্রা নিরাপদ করতে রংপুরে হাইওয়ে ও টার্মিনালে কড়া নজরদা...

রংপুর ব্যুরো : আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রংপুরে সার্বিক...

  • company_logo