ছবিঃ সিএনআই
চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ দেশের সাহিত্য সংস্কৃতির রাজধানী খুলনা বিভাগের সাহিত্যের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেলেন বিশিষ্ট সাংবাদিক ও সাহিত্যিক এম এ মামুন।জানা গেছে, চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক নজির আহমেদ পদত্যাগ করায় উল্ল্যেখিত পদে স্থলাভিষিক্ত হলেন এম এ মামুন। চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের চলমানগতি অব্যাহত রাখতে বর্তমার কমিটি গত ২৮ আগস্ট বুধবার সাংবাদিক ও সাহিত্যিক এবং সাহিত্য পরিষদের আজীবন সদস্য এম এ মামুনকে এই দায়িত্ব দেওয়া হয়। উল্লেখ্য ১৮ আগস্ট রবিবার চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক নজির আহমেদ পদত্যাগ করায় সাধারণ সম্পাদক পদটি শূন্য হয়।
এর পরিপ্রেক্ষিতে ২৮ আগস্ট বুধবার সকাল ৯ টায় চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের কার্যালয়ে কার্যকরী কমিটির সভাপতি বরেণ্য কবি নজমুল হেলালের সভাপতিত্বে অনুষ্ঠিত কার্যকরি কমিটির সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় উপস্থিত সদস্যবৃন্দের সর্বসম্মতিক্রমে নজির আহমদের পদত্যাগ পত্র গ্রহনপূর্বক সাংবাদিক ও সাহিত্যিক ও সাহিত্য পরিষদের আজীবন সদস্য এম এ মামুনকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়। এ সভায় উপস্থিত কার্যকরি কমিটর সদস্যরা নব্য মোনোনিত সাধারণ সম্পাদক এম এ মামুনকে অভিনন্দন জানানো সহ সাহিত্য পরিষদের সকল কার্যক্রমকে গতিশীল করার আহব্বান জানানো হয়।
এদিকে প্রথম সারির গনমাধ্যম কর্মী সিনিয়র সাংবাদিক এম এ মামুন চুয়াডাঙ্গা জেলার সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদকের দায়িত্ব পাওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁর সকল শুভানুধ্যায়ীরাও অভিন্দন জানিয়েছেন।
লালমনিরহাট প্রতিনিধি :পরিবারের সাথে ঈদ উদযাপন করতে নারীর টান...
নিউজ ডেস্ক : আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের চাপ বাড়া...
লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার টেপ...
নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়া উপজেলার সালামাবাদ ইউনিয়নে...
রংপুর ব্যুরো : আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রংপুরে সার্বিক...

মন্তব্য (০)