• বিশেষ প্রতিবেদন

নওগাঁয় শ্রেণিকক্ষে হঠাৎ অসুস্থ ১১ শিক্ষার্থী, ডাক্তার বললেন গণমনস্তাত্ত্বিক রোগ

  • বিশেষ প্রতিবেদন

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি: নওগাঁ সদর উপজেলা হাপানিয়া এলাকার উইনার চাইল্ড একাডেমী স্কুলের অন্তত ১১শিক্ষার্থী অজ্ঞাত কারণে অসুস্থ হয়ে পড়েছে। পরে তাদের উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং এলাকা জুড়ে আতঙ্কের সৃষ্টি হয়েছে।

বুধবার (২৮ আগষ্ট) দুপুরের দিকে বিদ্যালয়ের ক্লাসের মধ্যে দুই শিক্ষার্থী হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। পর মুহূর্তে তাকে দেখে আরো বেশ কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে বিদ্যালয়ে আতঙ্ক সৃষ্টি হয়। এরপর অন্য শিক্ষার্থীরাও একের পর এক অসুস্থ হতে শুরু করে। পরে তাদের নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়। আহতরা হলো সিনহা, জিহাদ, মাহিম, রাহিম, আবু হুজাইফা, রিফাত, রুমা ও শর্মিলা । তাদের সবার বয়স ৭থেকে ৮ বছরের মধ্যে। সবাই দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। বাঁকি আরও তিনজন শিক্ষার্থী প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছে।

উইনার চাইল্ড একাডেমী স্কুলের পরিচালক আবু মুছা আল হোসাইন বলেন, স্কুলের পাশের দোকান থেকে চটপটি মুড়ি মাখা খেয়ে ১১শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ে। সকল শিক্ষকের সহযোগিতায় দ্রæত সদর হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমানে হাসপাতালে ৮শিক্ষার্থীকে চিকিৎসা দেওয়া হচ্ছে। আমাদের ধারনা খাদ্য বিষক্রিয়ার কারণেই এমনটা হতে পারে। নওগাঁ সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার সিরাজুল ইসলাম বলেন, চটপটি কিংবা মুড়ি মাখা খেয়ে শিশুরা অসুস্থ হয় নাই।

ধারণা করা হচ্ছে শিশুরা গণমনস্তাত্তি¡ক রোগে আক্রান্ত হতে পারে। সাধারণত মানসিক ও আবহাওয়া থেকে এই রোগে আক্রান্ত হয়ে থাকে। হাসপাতালে ভর্তি হওয়া ছাত্র-ছাত্রীদের কাউন্সিলিং করছে চিকিৎসকরা। বর্তমানে তাদের শারীরিক অবস্থা ভালো। আরও পরিক্ষা-নিরিক্ষার পর সঠিক কারণগুলো জানা যাবে। 

মন্তব্য (০)





image

ঈদের আনন্দ ছড়িয়ে দিতে মজার ইশকুলের উদ্যোগে সুবিধাবঞ্চিত ম...

নিজস্ব প্রতিবেদক : পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে সুবিধাবঞ্চিত ও ...

image

ঈদ উপলক্ষে প্রস্তুত চাঁপাইনবাবগঞ্জের বিনোদন কেন্দ্রগুলো

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : আমের রাজধানীতে ভ্রমণপিপাসুদের জন্য  এবার...

image

জামালপুরে ঐতিহ্যবাহী ঘোড়া দৌড়, দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্...

image

রাণীনগরের অদম্য পাঁচ নারীর জীবন যুদ্ধের সফলতার গল্প

নওগাঁ প্রতিনিধি: সমাজের এমন কিছু নারী রয়েছেন যারা প্রতিনিয়তই...

image

৪ ডিসেম্বর: ইতিহাসের এই দিনে স্মরণীয় যত ঘটনা

নিউজ ডেস্ক : বিশ্বব্যাপী প্রতিদিন ঘটছে নানা ঘটনা। সেসব ঘটনাই...

  • company_logo