ছবিঃ সিএনআই
দিনাজপুর প্রতিনিধিঃ আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতিসহ ৯ দফা দাবিতে হাতে তীর ধনুসহ এবং বাদ্যবাজনার তালে আজ বুধবার দিনাজপুরে বিক্ষোভ সমাবেশের কর্মসূচি পালন করেছে সমতল ভূমির ক্ষুদ্র নৃ- গোষ্ঠীর সাওতাল উরাওসহ সম্প্রদায়ের নারী পুরুষেরা।দুপুরে প্রেস ক্লাবের সামনের সড়কে সমাবেশ করেছে তারা।
এর আগে শহরের প্রধান সড়কে বিক্ষোভ মিছিল বের করে প্রধান উপদেষ্টার বরাবরে লেখা দাবিনামা যুক্ত স্মারকলিপি জেলা প্রশাসকের কাছে তুলে দেয় তারা। ৯ দফা দাবির মধ্যে রয়েছে; আদিবাসী' হিসেবে সাংবিধানিক স্বীকৃতি, সমতল বাসীদের জন্য পৃথক মন্ত্রণালয় ও ভূমি কমিশন গঠন, অন্তর্বর্তীকালীন সরকারে সমতল তথা উত্তর-পশ্চিমাঞ্চলের রংপুর ও রাজশাহী বিভাগ থেকে প্রতিনিধিত্ব নিশ্চিত করন, দিনাজপুরের কাহারোলের কান্তনগর মোড়ে তেভাগা চত্বরে স্হাপিত সাঁওতাল বিদ্রোহের মহান নেতা সিধু-কানু'র স্মৃতি ভাস্কর্য ভাংচুরকারীদের বিচারের আওতায় আনাসহ অনতিবিলম্বে ভাস্কর্য পূনঃনির্মাণ,
দিনাজপুর ও নওগাঁয় প্রতিষ্ঠিত আদিবাসী সাংস্কৃতিক একাডেমীতে দ্রুত জনবল নিয়োগসহ রাজশাহী বিভাগীয় আদিবাসী সাংস্কৃতিক একাডেমীর উপ-পরিচালক পদে আদিবাসীদের মধ্য থেকে নিয়োগ, সম্প্রদায়ের উপর চলমান অত্যাচার, হুমকি, ঘরবাড়ি লুটপাট, অগ্নিসংযোগ, হত্যা, ধর্ষণ, মিথ্যা মামলা, ভূমি দখল বন্ধ আইনী পদক্ষেপসহ আদিবাসী সুরক্ষা আইন প্রণয়ন, আদিবাসী ছাত্র-যুবদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা গ্রহণসহ আদিবাসীদের জন্য উচ্চ শিক্ষা ও প্রথম-দ্বিতীয় শ্রেনীসহ সকল সরকারি চাকুরিতে ৫% কোটা সংরক্ষণ ও বাস্তবায়ন, সকল আদিবাসীদের মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা ব্যবস্থা নিশ্চিতসহ আদিবাসী অধ্যুষিত অঞ্চলের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে কমপক্ষে একজন করে আদিবাসী শিক্ষক নিয়োগ এবং গাইবান্দার গোবিন্দগঞ্জের সাহেবগঞ্জ-বাগদাফার্মের ১৮৪২ দশমিক ৩০ একর সম্পত্তি প্রকৃত জমি মালিকদের ফিরিয়ে দেওয়াসহ ২০১৬ সালে ৬ নভেম্বর পুলিশের গুলিতে নিহত ৩ জন সাঁওতাল হত্যার বিচার এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।
সমাবেশে বক্তব্য দেন সম্প্রদায়ের নেতা মানিক সরেন ছাড়াও বিভিন্ন বিশ্ব বিদ্যালয়ে শিক্ষার্থী ইলিয়াস মুর্মু, প্রদীপ খালকো, বনানী অঙ্গনা হাঁসদা, লাপল কড়া, ধনেশ টুডু, রিতা পাহান, সুদেব কুমার সুমন মুর্মু, অনামিকা মাডী, যনাথন হাঁসদা ও মনিকা মারান্ডীসহ অন্যান্যরা।
লালমনিরহাট প্রতিনিধি :পরিবারের সাথে ঈদ উদযাপন করতে নারীর টান...
নিউজ ডেস্ক : আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের চাপ বাড়া...
লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার টেপ...
নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়া উপজেলার সালামাবাদ ইউনিয়নে...
রংপুর ব্যুরো : আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রংপুরে সার্বিক...

মন্তব্য (০)