ছবিঃ সিএনআই
গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার পলাশবাড়ীতে যাত্রীবাহী বাসের ধাক্কায় ব্যাটারীচালিত রিকশা ভ্যানের ২ যাত্রী নিহত হয়েছেন। বুধবার(২৮ আগস্ট) সকাল সাড়ে ১০ টার দিকে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের ঢোলভাঙ্গার মাঝিপাড়া নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।স্থানীয় সুত্রে জানা যায়, সকালের দিকে জান্নাত পরিবহনের যাত্রীবাহী একটি বাস চট্রগ্রাম থেকে গাইবান্ধা শহরের দিকে যাচ্ছিল। ঢোলভাঙ্গা সংলগ্ন মাঝিপড়া এলাকায় বেপরোয়াগতির বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীতমুখী একটি রিকশাভ্যানকে ধাক্কা দেয়।
এতে ঘটনাস্থলেই ভ্যানের ২ যাত্রী নিহত হন এবং ৩ জন আহত হয়।নিহতের মধ্যে একজনের নাম রেজাউল ইসলাম (৪০), তার বাড়ি সদরের তিনমাইল এলাকায়। অপর নিহতের (৪৫) নাম-পরিচয় জানা যায়নি।পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজমিরুজ্জামান দুর্ঘটনায় ২ জন নিহতের তথ্য নিশ্চিত করছেন।
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের...
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে জুলাই অভ্যুত্থান উপলক্ষে আয়োজি...
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...
বেনাপোল প্রতিনিধি : ভারতে পাচারের চেষ্টাকালে বেনাপোল ইমিগ্রে...
নড়াইল প্রতিনিধি : যথাযথ মর্যাদা, গভীর শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্...

মন্তব্য (০)