• লিড নিউজ
  • জাতীয়

চট্টগ্রাম রুটের ১৫টি ট্রেন বাতিল করেছে বাংলাদেশ রেলওয়ে

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ বন্যার কারণে ক্ষতিগ্রস্ত ফাজিলপুর-ফেনী রেল সেকশনের আপ লাইন এখনও ঠিক না হওয়ায় বুধবার (২৮ আগস্ট) থেকে চট্টগ্রাম রুটের ১৫টি ট্রেন বাতিল করেছে বাংলাদেশ রেলওয়ে। তবে এ সময়ে ২৪টি ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।মঙ্গলবার (২৭ আগস্ট) বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের সহকারী প্রধান পরিচালন কর্মকর্তা (এসিওপিএস) কামাল আখতার হোসেন স্বাক্ষরিত এক জরুরি তারবার্তা থেকে এ তথ্য জানা যায়। তবে এ শিডিউল তারিখ পর্যন্ত কার্যকর থাকবে সে বিষয়ে কিছু জানানো হয়নি।তারবার্তায় বলা হয়, অতি বৃষ্টির কারণে বন্যায় আক্রান্ত ফাজিলপুর-ফেনী সেকশনের রেল লাইনের নিচ থেকে পাথর এবং স্লিপার সরে যাওয়ার ফলে আপ লাইন অত্যধিক ক্ষতিগ্রস্ত হওয়ায় এখনও ফিট পাওয়া যায়নি। তবে গত ২৬ আগস্ট থেকে ফাজিলপুর-ফেনী সেকশনের ডাউন লাইন ২০ কিলোমিটার গতি নিয়ন্ত্রণাদেশ আরোপ করে ট্রেন চলাচলের জন্য ফিট দেওয়া হয়। ফলে ফাজিলপুর-ফেনী সেকশনের আপ লাইন ফিট না দেওয়া পর্যন্ত ২৮ আগস্ট থেকে ২৪টি ট্রেন চালানো ও ১৫টি ট্রেন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

যেসব ট্রেন চলবে আজ থেকে

চট্টগ্রাম-ঢাকা-চট্টগ্রাম রুটের সুবর্ণ এক্সপ্রেস (৭০১/৭০২), মহানগর গোধূলী/প্রভাতি (৭০৩/৭০৪), তূর্ণা নিশীথা এক্সপ্রেস (৭৪১/৭৪২), ঢাকা/চট্টগ্রাম মেইল (১/২), কর্ণফুলী এক্সপ্রেস (৩/৪), চট্টগ্রাম-সিলেট-চট্টগ্রাম রুটের পাহাড়িকা এক্সপ্রেস (৭১৯), উদয়ন এক্সপ্রেস (৭২৪), চট্টগ্রাম-চাঁদপুর রুটের মেঘনা এক্সপ্রেস (৭২৯), চট্টগ্রাম-জামালপুর-চট্টগ্রাম রুটের বিজয় এক্সপ্রেস (৭৮৫/৭৮৬), ঢাকা-কক্সবাজার রুটের কক্সবাজার এক্সপ্রেস (৮১৪), ঢাকা-কক্সবাজার-ঢাকা রুটের পর্যটক এক্সপ্রেস (৮১৫/৮১৬), চট্টগ্রাম-কক্সবাজার-চট্টগ্রাম রুটের কক্সবাজার স্পেশাল (৯/১০), ঢাকা-লাকসাম-ঢাকা রুটের নোয়াখালী/ঢাকা এক্সপ্রেস (১২/১১) এবং চট্টগ্রাম-চাঁদপুর-চট্টগ্রাম রুটের সাগরিকা কমিউটার (২৯/৩০)।

যেসব ট্রেন চলাচল আজ বাতিল হয়েছে

লাকসাম-নোয়াখালী সেকশনের উপকূল এক্সপ্রেস (৭১২), চাঁদপুর-চট্টগ্রাম রুটের মেঘনা এক্সপ্রেস (৭৩০); ঢাকা-চট্টগ্রাম-ঢাকা রুটের সোনার বাংলা এক্সপ্রেস (৭৮৭/৭৮৮) (আজ বাতিল, ২৯ আগস্ট থেকে চলবে); চট্টগ্রাম-ঢাকা-চট্টগ্রাম রুটের চট্টলা এক্সপ্রেস (৮০১/৮০২) (৮০১ নম্বর ট্রেনটি ২৯ আগস্টও বাতিল থাকবে), কক্সবাজার-চট্টগ্রাম সেকশনের কক্সবাজার এক্সপ্রেস (৮১৩), চট্টগ্রাম-ঢাকা-চট্টগ্রাম রুটের মহানগর এক্সপ্রেস (৭২১/৭২২), সিলেট-চট্টগ্রাম-সিলেট রুটের পাহাড়িকা/উদয়ন এক্সপ্রেস (৭২০/৭২৩), লাকসাম-নোয়াখালী-লাকসাম রুটের সমতট এক্সপ্রেস (৪৫/৪৬) এবং চট্টগ্রাম-আখাউড়া-চট্টগ্রাম সেকশনের ময়মনসিংহ এক্সপ্রেস (৩৭/৩৮)।

মন্তব্য (০)





image

ঈদের ৫ দিন কেমন থাকবে আবহাওয়া, মিলল পূর্বাভাস

নিউজ ডেস্ক : দেশে আগামী বৃহস্পতিবার (২৮ মে) উদযাপিত হতে যাচ্...

image

‎১০০ থেকে ১৫০ মিলিমিটার বৃষ্টি হলেও কিছুক্ষণের মধ্যেই পান...

নিউজ ডেস্কঃ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণাল...

image

বিচারক বিচারকার্যে সম্পূর্ণ স্বাধীন: আইনমন্ত্রী

নিউজ ডেস্কঃ আইন মন্ত্রণালয় থেকে আদালত নিয়ন্ত্রণ করা হয় এন...

image

‎ঈদে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ থাকবে: বিদ্যুৎ বিভাগ

নিউজ ডেস্কঃ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশব্যাপী নিরবচ্ছিন্ন ব...

image

‎চট্টগ্রামের সলিমপুরে আইনশৃঙ্খলা বাহিনীর জন্য হাব করা হবে...

নিউজ ডেস্কঃ চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে আইনশৃঙ্খলা রক্ষাকারী ...

  • company_logo