• সমগ্র বাংলা

ফেনীতে এবি পার্টির আয়োজনে রান্না করা খাবার বিতরণ কার্যক্রম উদ্বোধন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফেনী প্রতিনিধিঃ ফেনীতে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) আয়োজনে বন্যায় বিপদগ্রস্ত ও গৃহহারা দুই হাজার পরিবারের জন্য তিন বেলা রান্না করা খাবার বিতরণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। 

মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুর ১২টায় ফেনী সদর উপজেলার শর্শদি উচ্চ বিদ্যালয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন দলের সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু। 

এ সময় তিনি বলেন, ফেনী; নোয়াখালী; চট্টগ্রাম ও কুমিল্লা অঞ্চলে বন্যার যে ভয়াবহ ক্ষতি হয়েছে তাতে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ ও পুণর্বাসনে রাষ্ট্রকে দায়িত্ব নিতে হবে। সাধারণ মানুষের অকাতরে দেওয়া সহযোগিতা ও আন্তর্জাতিক মহলের সহমর্মিতাকে সমন্বিত করে অতিদ্রুত চিকিৎসা ও পুণর্বাসন কর্মকাণ্ড হাতে নেওয়ার জন্য দলের পক্ষ থেকে দাবি জানান তিনি।

এর আগে এবি পার্টির কেন্দ্রীয় নেতারা বন্যাদূর্গত এলাকাসমূহ পরিদর্শন করেন এবং বিপন্ন মানুষের দূঃখ দুর্দশার কথা শোনেন। 

তারা দলের পক্ষ থেকে বাংলাদেশ সেনাবাহিনীর সদর দপ্তরে অবস্থিত কেন্দ্রীয় ত্রাণ ভাণ্ডারে ফেনী, নোয়াখালী, কুমিল্লা, লক্ষ্মীপুর ও চট্টগ্রাম অঞ্চলের দূর্গত মানুষদের জন্য বিপুল পরিমাণ ত্রাণসামগ্রী হস্তান্তর করেন।

ত্রাণ কার্যক্রম পরিচালন ও দূর্গত এলাকা পরিদর্শন টিমে আরও উপস্থিত ছিলেন- এবি পার্টির যুগ্ম আহ্বায়ক প্রফেসর ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার, ঢাকা মহানগর (উত্তর) আহ্বায়ক আলতাফ হোসেইন, কেন্দ্রীয় সহকারী সদস্যসচিব এম আমজাদ খান, এবি যুব পার্টির আহ্বায়ক শাহাদাত উল্লাহ টুটুল, কেন্দ্রীয় কমিটির সদস্য শাহআলম বাদল, অ্যাডভোকেট শরণ চৌধুরী, এবি পার্টির ফেনী জেলার সভাপতি মাস্টার আহসান উল্লাহ, সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন সাজু, কোষাধ্যক্ষ মাস্টার শাহ আলম শাহীন সুলতানি, এবি যুব পাটির ফেনী জেলার অন্যতম নেতা ইব্রাহীম সোহাগ প্রমুখ।

মন্তব্য (০)





image

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ঈশ্বরগঞ্জে ছাত্রশিবিরের বিক...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের...

image

ফরিদপুরে জুলাই অভ্যুত্থানের রাষ্ট্রীয় অনুষ্ঠানে অনুপস্থি...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে জুলাই অভ্যুত্থান উপলক্ষে আয়োজি...

image

ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি, উদ্ধার অভিযা...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

image

ভারতে পাচারের সময় বেনাপোল চেকপোষ্ট কাস্টমসে স্বর্ণসহ এক ...

বেনাপোল প্রতিনিধি : ভারতে পাচারের চেষ্টাকালে বেনাপোল ইমিগ্রে...

image

নড়াইলে ভাবগাম্ভীর্য ও শ্রদ্ধায় পালিত হলো ‘জুলাই গণঅভ্যু...

নড়াইল প্রতিনিধি : যথাযথ মর্যাদা, গভীর শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্...

  • company_logo