• সমগ্র বাংলা

দোহারে হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে অবস্থান কর্মসূচি ও মানববন্ধন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

দোহার (ঢাকা) প্রতিনিধি: ঢাকার দোহার উপজেলায় হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে অবস্থান কর্মসূচি ও মানববন্ধন করা হয়েছে। মঙ্গলবার (২৭ আগষ্ট) দুপুরে দোহার থানা প্রাঙ্গণে উপজেলার বৈষম্য, দুর্নীতি ও ফ্যাসিস্ট বিরোধী সাধারণ জনগণের ব্যানারে এ অবস্থান কর্মসূচি ও মানববন্ধনের আয়োজন করেন। এসময় বক্তারা বলেন, ব্যক্তিগত স্বার্থ হাসিলের উদ্দেশ্যে ছাত্র-জনতার অর্জিত স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করার জন্য অনেকের নামে মিথ্যা মামলা করা হয়েছে। যারা দোহারে ছাত্র আন্দোলনে হামলা করেছে তাদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসা হোক এবং নিরপরাধ ব্যক্তিদের এ মামলা থেকে মুক্তি দেওয়া হোক।

অবস্থান কর্মসূচি ও মানববন্ধন শেষে দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।

উল্লেখ্য, গত ২৫ আগস্ট রাতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা, সাবেক সাংসদ, বিশিষ্ট শিল্পপতি সালমান এফ রহমানসহ ১৭৪ জনের নামে এবং অজ্ঞাতনামা আরো ২০০ থেকে ২৫০ জনের বিরুদ্ধে নাশকতা মামলা করেন দোহার উপজেলার ছোট রামনাথপুর এলাকার মৃত-কাদের মাঝির ছেলে মো. শাহজাহান মাঝি নামে এক ব্যক্তি। মামলায় বেশ কিছু নিরপরাধ ব্যক্তির নাম আসায় এ অবস্থান কর্মসূচি ও মানববন্ধন পালন করা হয়।

মন্তব্য (০)





image

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ঈশ্বরগঞ্জে ছাত্রশিবিরের বিক...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের...

image

ফরিদপুরে জুলাই অভ্যুত্থানের রাষ্ট্রীয় অনুষ্ঠানে অনুপস্থি...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে জুলাই অভ্যুত্থান উপলক্ষে আয়োজি...

image

ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি, উদ্ধার অভিযা...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

image

ভারতে পাচারের সময় বেনাপোল চেকপোষ্ট কাস্টমসে স্বর্ণসহ এক ...

বেনাপোল প্রতিনিধি : ভারতে পাচারের চেষ্টাকালে বেনাপোল ইমিগ্রে...

image

নড়াইলে ভাবগাম্ভীর্য ও শ্রদ্ধায় পালিত হলো ‘জুলাই গণঅভ্যু...

নড়াইল প্রতিনিধি : যথাযথ মর্যাদা, গভীর শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্...

  • company_logo