ছবিঃ সিএনআই
কুমিল্লা প্রতিনিধিঃ মঙ্গলবার সকাল ১১টায়। উপজেলা প্রশাসন ভবন থেকে ত্রাণ নিয়ে যাত্রাপথ শুরু। উপজেলা নু এমং মারমা মং এর নির্দেশনায় ত্রাণ বিতরণে জন্য ইউনিয়ন ট্যাগ অফিসার ও উপজেলা সহকারী প্রকল্প কর্মকর্তাকে দায়িত্ব প্রেরণ করা হয়।ত্রাণ নিয়ে প্রবেশ করা হলো লক্ষিপুর আঃ খালেক হাইস্কুলে। সেখানে গিয়ে সবার খোজখবর নেওয়া হয়। সবাই ভালো আছে। কোন রকম আশ্রয় কেন্দ্রে সমস্যা নেই। এমনটি বলছেন আশ্রয়কেন্দ্রে থাকা কয়েকজন অসহায় মানুষ।এইভাবে লক্ষিপুর গালস হাই স্কুল, মাদ্রাসহ অন্যন্যা আশ্রয় কেন্দ্র ত্রাণ বিতরণ করা হয়। মোট ৪টি আশ্রয় কেন্দ্রে ১০০জন কে ত্রাণ প্রদান করেন। ত্রাণ নেওয়া, আশ্রয়কেন্দ্রে থাকা কয়েকজন নারী-পুরুষ বলেন, আমাদের কোন সমস্যা হচ্ছে না। আমরা ভালো আছি। সরকারি ও ব্যক্তি বিশেষ সবার সহযোগিতা পাচ্ছি।আশ্রয় কেন্দ্রে থাকা হাঁস-মুরগি, গরু সেবা যত্ন নেওয়া হচ্ছে। সকল প্রাণী নিরাপদ রয়েছে। গরু বিষয়ে খোজ নেওয়া হয়েছে।
টানা ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে পানি বৃদ্ধি পাওয়ায় কুমিল্লা জেলা বরুড়া উপজেলার বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা লক্ষীপুর ইউনিয়ের ৪টি আশ্রয় কেন্দ্রে লক্ষিপুর ট্যাগ অফিসার, উপজেলা যুব উন্নয়ন সহকারী কর্মকর্তা ইলিয়াস মিয়া ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন সহকারী কর্মকর্তা ইঞ্জিনিয়ার মোস্তাফিজুর রহমান বন্যায় ক্ষতিগ্রস্থ আশ্রয় কেন্দ্রের অবস্থিত অসহায় মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করেন।লক্ষিপুর ইউনিয়নের ট্যাগ অফিসার ও উপজেলা যুব উন্নয়ন সহকারী কর্মকর্তা ইলিয়াস মিয়া বলেন উপজেলা ইউএনও মহোদয়ের নির্দেশক্রমে আমরা ত্রাণ বিতরণ করতে এসেছি। তিনি আরও বলেন, উপজেলা প্রশাসন থেকে সর্বোচ্চ সেবা প্রদান করা হচ্ছে। সামনে আরও সহযোগিতা করা হবে।
এই সময় উপস্থিত ছিলেন লক্ষিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম, সৈয়দ আহমেদ বাবলু মেম্বারসহ স্থানীয় ছাত্রদল, যুবদলের নেতৃবৃন্দ। তারাই সবাই সময় ও শ্রম দিয়ে সহযোগিতা করছে। তাদের নিকট প্রশাসন কৃতজ্ঞতা প্রকাশ করেন।
লালমনিরহাট প্রতিনিধি :পরিবারের সাথে ঈদ উদযাপন করতে নারীর টান...
নিউজ ডেস্ক : আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের চাপ বাড়া...
লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার টেপ...
নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়া উপজেলার সালামাবাদ ইউনিয়নে...
রংপুর ব্যুরো : আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রংপুরে সার্বিক...

মন্তব্য (০)