• সমগ্র বাংলা

সৈয়দপুরে বিআরটিসি বাসের ধাক্কায় যুবকের মৃত্যু  

  • সমগ্র বাংলা

ফাইল ছবি

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুরে বাসের ধাক্কায় মোহাম্মদ সাজু( ২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার( ২৬ আগস্ট)সকাল ১২ টার দিকে সৈয়দপুর-রংপুর মহাসড়কের চিকলী বাজার এলাকায় এ দূর্ঘটনা ঘটে।  

নিহত যুবক ঠাকুরগাঁও জেলার রানীশংকৈলের নেকমর্দ এলাকার আজগর আলীর ছেলে ও প্রাণ কোম্পানির মাঠ কর্মী ছিলেন। 

প্রদক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত যুবক চিকলী বাজার এলাকা দিকে রাস্তা পার হচ্ছিলেন। এসময়ে দ্রুত গতিতে আসা একটি বিআরটিসি বাসের ধাক্কায় তিনি ছিটকে পড়ে যায়।পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন। 

সৈয়দপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  শাহ আলম বলেন,ঘটনাস্থলটি হাইওয়ে থানা পুলিশের এলাকায় হওয়ায় বিষয়টি তারা দেখছেন।  

তারাগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)খান শরীফূল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন,  বাসের ধাক্কায় একজনের মৃত্যু হয়েছে। তার পরিবাবকে খবর দেওয়া হয়েছে তারা আসলে আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। 

মন্তব্য (০)





image

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ঈশ্বরগঞ্জে ছাত্রশিবিরের বিক...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের...

image

ফরিদপুরে জুলাই অভ্যুত্থানের রাষ্ট্রীয় অনুষ্ঠানে অনুপস্থি...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে জুলাই অভ্যুত্থান উপলক্ষে আয়োজি...

image

ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি, উদ্ধার অভিযা...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

image

ভারতে পাচারের সময় বেনাপোল চেকপোষ্ট কাস্টমসে স্বর্ণসহ এক ...

বেনাপোল প্রতিনিধি : ভারতে পাচারের চেষ্টাকালে বেনাপোল ইমিগ্রে...

image

নড়াইলে ভাবগাম্ভীর্য ও শ্রদ্ধায় পালিত হলো ‘জুলাই গণঅভ্যু...

নড়াইল প্রতিনিধি : যথাযথ মর্যাদা, গভীর শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্...

  • company_logo