• সমগ্র বাংলা

সিঙ্গেরডাবড়ী হাট রেলগেটের নাম শহীদ আবু সাঈদের নামে নামকরন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজারহাটে সিঙ্গেরডাবড়ী হাট রেলগেটের নাম শহীদ আবু সাঈদের নামে নামকরন করা হয়েছে। রোববার (২৫ আগস্ট) দুপুরে উপজেলার সিঙ্গেরডাবড়ীহাট রেল গেটের নাম পরিবর্তন করে শহীদ আবু সাঈদ রেলগেট চত্ত্বর ঘোষণা করা হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ হওয়া রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আবু সাঈদের নামে নামকরণ করা হয়। 

এসময় সিঙ্গেরডাবড়ীহাট স্কুল ও কলেজের ছাত্রছাত্রীরা বৈষম্যবিরোধী ছাত্রদের ব্যানারে কয়েকশ ছাত্রছাত্রী জড়ো হয়ে শহীদ আবু সাঈদ এর নামে একটি বিলবোর্ড তৈরি করে শহীদ আবু সাঈদের স্মৃতি স্বরণ করার লক্ষ্যে সিঙ্গেরডাবড়ী হাট রেলগেটে স্থাপন করে শহীদ আবু সাঈদ রেলগেট চত্ত্বর ঘোষণা করেন। 

এসময় বক্তব্য রাখেন- রাজারহাট উপজেলা বিএনপির সভাপতি আনিসুর রহমান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, সিঙ্গারডাবড়িহাট স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক আরিফুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন সাবেক ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর বকসি, ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি হারুনুর রশিদ। সাবেক যুগ্ম সম্পাদক আলতাফ হোসেন, ইউনিয়ন যুবদলের নেতা আঙ্গুর,বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা তাজুল ইসলাম সহ সিঙ্গারডাবড়িহাট স্কুল এন্ড কলেজের কয়েকশ শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ঈশ্বরগঞ্জে ছাত্রশিবিরের বিক...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের...

image

ফরিদপুরে জুলাই অভ্যুত্থানের রাষ্ট্রীয় অনুষ্ঠানে অনুপস্থি...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে জুলাই অভ্যুত্থান উপলক্ষে আয়োজি...

image

ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি, উদ্ধার অভিযা...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

image

ভারতে পাচারের সময় বেনাপোল চেকপোষ্ট কাস্টমসে স্বর্ণসহ এক ...

বেনাপোল প্রতিনিধি : ভারতে পাচারের চেষ্টাকালে বেনাপোল ইমিগ্রে...

image

নড়াইলে ভাবগাম্ভীর্য ও শ্রদ্ধায় পালিত হলো ‘জুলাই গণঅভ্যু...

নড়াইল প্রতিনিধি : যথাযথ মর্যাদা, গভীর শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্...

  • company_logo