ছবিঃ সিএনআই
চট্টগ্রাম প্রতিনিধি: ফেনী ও ,ফটিকছড়িতে বন্যার্তদের সাহায্যে ও বনবাসী মানুষকে বাচাঁতে গিয়ে দেড়শ সাম্পান মাঝি বিপাকে পড়েছে। জানা যায়, গত ২২ আগষ্ট থেকে চট্টগ্রামের বিভিন্ন সেচ্চসেবী সংগঠন ও ছাত্র জনতা ত্রান সামগ্রী নিয়ে কর্নফুলী হতে ফেনী ও ফটিকছড়িতে বন্যার্তদের মাঝে বিতরনের জন্য গিয়ে পড়েছেন বিপাকে।
গত তিনদিন ধরে মো: শাহজাহান,মো: ওসমান সহ শত শত সাম্পাœন মাঝির নেই কোন হদিস।পানি ও খাদ্যহীন অসহায় ভাবে সাম্পান মাঝিরা আটকে পড়েছে ফেনী ও ফটিকছড়িতে। সাইদ নামের এক শিক্ষার্থী বলেন, মানুষ মানুষের জন্য। তাই তিন দিনে ৭থেকে ৮ হাজার টাকায় ভাড়া করে নিয়ে যায় বিভিন্ন সেচ্চাসেবী সংগঠনের কর্মীরা এসব সাম্পান। সাম্পানে রয়েছে ২ জন করে মাঝিমাল্লা, খাবার দাবার সংগঠনের। কিন্তু বন্যার কবলে নিজেরাই বন্যার আবর্তে জীবন বাধা হয়ে পড়েছে।
বিভিন্ন সূত্রে প্রাপ্ত তথ্য মতে অনেক মাঝি সম্পান ফেলে নিজে কোন রকমে প্রানে রক্ষায় ফিরে এসেছেন চট্টগ্রামের জমিনে। চট্টগ্রামের বোট ঘাট এলাকায় সংবাদ নিয়ে জানা গেছে যে,১৯টির অধিক ঘাটে তিন শতাধিক ইন্ধিসঢ়;জন চালিত সাম্পান রয়েছে,তবে কে কোন দিকে কোন শর্তে বন্যার্তদের সাহায্যে বোট সমুহ নিয়ে গেছেন তার সঠিক হদিস নেই।
চট্টগ্রামে অভয়মিত্র ,চরপাথরঘাটা ব্রিজঘাট সাম্পান চালক সমিতির নেতাদের মতে ১৫০টি সাম্পান ফেনী সহ বিভিন্ন জায়গায় সাহার্যার্থে পাড়ি দিয়েছে। চট্টগ্রাম পতেংগা সমুদ্র সৈকত স্পিড় বোর্ড মালিক সমিতির সভাপতি মুছা আলম বলেন, তাদের পক্ষ হতে ৪টি বোটএর মাধ্যমে ফেনীতে বন্যাদুর্গতদের সহযোগিতায় পাঠানো হয়েছে,তাদের সর্ব্বোচ্চ সহযোগিতা করা হবে। কর্নফুলী উপজেলার ইউ,এন ও মাসুমা জান্নাত বলেন,বন্যাকবলিত এলাকায় কর্নফুলীর শত শত সাম্পান মাঝি বিপাকে পড়েছে বলে কেউ জানায়নি। তবে প্রশাসসনিক ভাবে খোঁজ খবর নিয়ে সার্বিক সহযোগিতা করা হবে।
লালমনিরহাট প্রতিনিধি :পরিবারের সাথে ঈদ উদযাপন করতে নারীর টান...
নিউজ ডেস্ক : আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের চাপ বাড়া...
লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার টেপ...
নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়া উপজেলার সালামাবাদ ইউনিয়নে...
রংপুর ব্যুরো : আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রংপুরে সার্বিক...

মন্তব্য (০)