• উদ্যোক্তা খবর

বন্যার্ত কৃষকদের পাশে দাঁড়িয়েছে বিনা

  • উদ্যোক্তা খবর

ছবিঃ সিএনআই

গাজীপুর প্রতিনিধি: কৃষি মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক দেশের খাদ্য নিরাপত্তার স্বার্থে এবং দেশের বন্যার্ত কৃষকদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনিস্টিটিউট (বিনা) গাজীপুর আঞ্চলিক গবেষণা কেন্দ্র। 

রোববার (২৫ আগস্ট) বিকেলে তথ্যটি নিশ্চিত করেছেন বিনার আঞ্চলিক গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদ আহম্মেদ।   

তিনি বলেন, বর্তমানে বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলের প্রায় ১৩টি জেলায় ভয়াবহ বন্যার কবলে পতিত হয়েছে। যে কারণে দূর্যোগ কবলিত এলাকার কৃষকদের জমির রোপনকৃত আমন ধান নষ্ট হয়ে গেছে । বন্যা দূর্গত এ বৃহৎ অঞ্চলে আমন ধানই মূলত প্রধান ফসল । তাই এ আমন ফসল যদি কৃষক তাদের ঘরে তুলতে না পারে, তাহলে সংশ্লিষ্ট অঞ্চলের মানুষ খাদ্যাভাবে পড়ার পাশাপশি সারা দেশেও এর বিরূপ প্রভাব পড়বে। 

তিনি আরো বলেন, কৃষি মন্ত্রণালয়ের নির্দেশে বন্যা পরবর্তী সময়ে চাষের লক্ষ্যে প্রায় ২ একর জমিতে বিনাধান-১৬, বিনাধান-১৭, বিনাধান-২০ ও বিনাধান-২২ জাতের স্বল্প-জীবনকালীন, উচ্চ-ফলনশীল আমন ধানের চারা উৎপাদনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এই চারা সেপ্টেম্বর মাসের ১৫-১৬ তারিখের মধ্যে ফেনী, নোয়াখালী ও কুমিল্লা জেলাসহ বন্যা কবলিত সকল জেলার সংশ্লিষ্ট এলাকায় পৌঁছে দেয়া হবে। তবে কার্যক্রম সফল করার জন্য বিনার সকল কর্মকর্তা-কর্মচারী নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বলেও জানান তিনি।

মন্তব্য (০)





image

ঘরে বসে বিদেশী ভাষা শিখছে বাংলাদেশের শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক : ডিজিটাল প্রযুক্তির প্রসারের ফলে শিক্ষা এখ...

image

চাকরি ছেড়ে উদ্যোক্তা, আচার বিক্রি করে মাসে আয় ১ লাখ টাকা

নীলফামারী প্রতিনিধি : পড়ালেখা শেষ করে একসময় নিয়মিত...

image

‎ওয়ার্ল্ড ওমেন্স সামিট ২০২৬-এ নারী উদ্যোক্তাদের সম্মাননা...

নিজস্ব প্রতিবেদকঃ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ‘ওয়ার...

image

রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : শীতকা...

image

ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনে বায়োজিন কসমেসিউটিক্যালসের ২০...

নিজস্ব প্রতিবেদক : ত্বক ও চুলের বিজ্ঞানভিত্তিক এবং পার্সোনালাইজড পরিচর্যায় ন...

  • company_logo