• সমগ্র বাংলা

মাদক ব্যবসায়ীকে বাঁচাতে মাদক ব্যবসায়ীদের মানববন্ধন!

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

লালমনিরহাট প্রতিনিধিঃ জেলার হাতীবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়নে মোতালেব হোসেন আপেল (২১) নামে এক ব্যাক্তিকে অবৈধ অস্ত্র ও মাদকসহ গ্রেফতার করায় পুলিশের বিরুদ্ধে মানববন্ধন করেছে তার সহযোগী ও স্বজনরা।তবে পুলিশ বলছে তাকে সহায়তা করতে অপপ্রচার চালাচ্ছে চিহ্নিত কয়েকজন মাদক ব্যবসায়ী। গত শনিবার (২৪ আগস্ট) দুপুরে বিকালে উপজেলার দইখাওয়া বাজারের চিড়ার মিল এলাকায় এ মানববন্ধন করেন।এতে কয়েকজন চিহ্নিত মাদক ব্যবসায়ী ও গরু চোরা চালানকারীরে দেখা যায়। এরআগে ২১ আগস্ট দুপুরে পুলিশ তার বাড়িতে অভিযান চালিয়ে এসব উদ্ধার করেন। গ্রেফতারকৃত মোতাহার হোসেন আপেল হাতীবান্ধা উপজেলার গোতামারী এলাকার আজিজুল ইসলামের ছেলে।নাম প্রকাশ্যে অনিচ্ছুক ও পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত আপেল দীর্ঘদিন ধরে মাদক ও অবৈধ অস্ত্রের ব্যবসা করে আসছিলেন। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তার বাড়ি থেকে দশ কেজি গাজা ও একটি পিস্তল,চার রাউন্ড গুলিসহ একটি ম্যাগাজিন উদ্ধার করে। পরে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

এ-ঘটনার পরে মামলা ভিন্ন দিকে প্রবাহিত করতে স্থানীয় কয়েকজন চিহ্নিত মাদক ব্যবসায়ী ও তার স্বজনরা অপপ্রচার চালাতে পুলিশের বিরুদ্ধে মানববন্ধন করেন। নাম প্রকাশ্যে অনিচ্ছুক আরও কয়েকজন স্থানীয় জানায়, তার বাবা আজিজুল ইসলাম দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করেন।তিনি মাদক ব্যবসা করে গাড়ী বাড়ি অনেক কিছু করেছে সে চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার নামে একাধিক মাদক মামলা আছে কয়েকদিন আগে পুলিশ তার বাড়িতে অভিযান চালিয়ে অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার ও তার ছেলে গ্রেফতার করেছে।

এ-বিষয়ে হাতীবান্ধা থানার ওসি তদন্ত নির্মল চন্দ্র মহন্ত  বলেন, ওই এলাকা মাদকদ্রব্য এলাকা ওখানের কিছু লোক আছে যারা মাদক বিক্রয়ের সাথে সংযুক্ত। তার মধ্যে যে বাসায় আমাদের থানা পুলিশ অভিযান পরিচালনা করে তার শয়ক কক্ষ থেকে দশ কেজি গাজা ও একটি পিস্তল,চার রাউন্ড গুলিসহ একটি ম্যাগাজিন উদ্ধার করে। সেসময়ে সম্পূর্ণ নিরপেক্ষ সাক্ষীর উপস্থিতিতে আমাদের পুলিশ এ অভিযান চালিয়েছেন৷কোন ব্যাক্তি অপরাধ করে থাকলে সেটি ঢাকার চেষ্টা করেন। তার অপরাধকে ভিন্ন দিকে প্রবাহিত করতে তারা মানববন্ধন করেছেন। 

মন্তব্য (০)





image

ঈদে স্বস্তিতে ঘরে ফিরছে লালমনিরহাটের মানুষ

লালমনিরহাট প্রতিনিধি :পরিবারের সাথে ঈদ উদযাপন করতে নারীর টান...

image

রাতভর তীব্র যানজট, সকালে বৃষ্টি ঈদ ছুটির দুদিন শেষ সড়কেই

নিউজ ডেস্ক : আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের চাপ বাড়া...

image

লালমনিরহাটে ক্ষুদে ফুটবল নারী টিমের সাফল্য কামনা করলেন ত্...

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার টেপ...

image

নড়াইলের পৈত্রিক সম্পত্তি রক্ষা করতে যেয়ে জীবন দিল ২৬ বছরে...

নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়া উপজেলার সালামাবাদ ইউনিয়নে...

image

ঈদযাত্রা নিরাপদ করতে রংপুরে হাইওয়ে ও টার্মিনালে কড়া নজরদা...

রংপুর ব্যুরো : আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রংপুরে সার্বিক...

  • company_logo