• বিনোদন

মাইকেল জ্যাকসনের রেকর্ড ভাঙলেন টেলর সুইফট

  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

বিনোদন ডেস্কঃ ব্যান্ড সংগীতশিল্পী কিংবদন্তি মাইকেল জ্যাকসন ১৯৯৮ সালে ‘ব্যাড ট্যুর’-এ সাতবার ওয়েম্বলি স্টেডিয়ামে পারফর্ম করে রেকর্ড করেছিলেন, যা এতদিন এ রেকর্ড কেউ ভাঙতে পারেননি। তবে যে রেকর্ড ভাঙা ছিল, সেটি কোনো একক শিল্পীর ছিল না, এটি ছিল পপ ব্যান্ড টেক দ্যাটের, আটবার ওয়েম্বলি স্টেডিয়ামে পারফর্ম করে এ ব্যান্ড দলটি। কিন্তু মাইকেল জ্যাকসনের সেই রেকর্ড ভেঙে দিলেন টেলর সুইফট। ওয়েম্বলিতে আটবার কনসার্ট করার রেকর্ড করে এ কিংবদন্তি পপতারকাকে পেছনে ফেললেন সুইফট। এদিন ওয়েম্বলিতে শোর মাধ্যমে ইউরোপ ট্যুর শেষ করলেন তিনি। শেষটিও হলো মনে রাখার মতোই।গত ২০ আগস্ট লন্ডনের বিখ্যাত ওয়েম্বলি স্টেডিয়ামে পারফর্ম করেন সুইফট। কোনো ট্যুরে একক শিল্পী হিসেবে তিনিই প্রথম অষ্টমবারের মতো ওয়েম্বলিতে পারফর্ম করলেন। ‘দি ইরাস ট্যুর’ কনসার্ট দিয়ে টেলর সুইফট যে কত রেকর্ড গড়বেন কে জানে।

গত বছর শুরু হওয়া আলোচিত একই সংগীত সফরটি এরই মধ্যে একটির পর একটি নতুন রেকর্ড গড়েছে। এবার আরও রেকর্ডে যুক্ত হলো সুইফটের নাম, এবার পপ কিংবদন্তি মাইকেল জ্যাকসনকে পেছনে ফেললেন তিনি। খবর বিবিসির রেকর্ড গড়ে ভক্তদের ধন্যবাদ জানাতে ভুল করেননি টেলর সুইফট। তিনি বলেন, ‘আপনারা এই সাফল্যের দাবিদার। ওয়েম্বলিতে একক শিল্পী হিসেবে আটবার শো করলাম, আপনারা পাশে না থাকলে এটা সম্ভব হতো না। ধন্যবাদ দিয়ে এই কৃতজ্ঞতা কখনই প্রকাশ করা যাবে না।’ বিবিসি জানিয়েছে, যুক্তরাজ্যে তার গান শুনেছে প্রায় ১২ লাখ মানুষ, যা দেশটির অর্থনীতিতে ১ বিলিয়ন পাউন্ড অবদান রেখেছে।

মন্তব্য (০)





image

‎পাঁচ বছরের সংসারে ইতি, মেহেদীর সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দিল...

১

বিনোদন ডেস্কঃ ভেঙে গেল সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্&zwnj...

image

মেনে নিতে খুবই কষ্ট হচ্ছে : বুবলী

২

বিনোদন ডেস্ক : নাটকের জনপ্রিয় মুখ সোহেল খানের মৃত্যুতে শোক প...

image

‎জল্পনা-কল্পনার অবসান, মিস ইউনিভার্স ২০২৬-এর মুকুট উঠল যা...

৩

বিনোদন ডেস্কঃ সব জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে শেষ হলো মিস ইউনিভ...

image

আমি বোরকা পরি না, কিন্তু কেউ মানা করলে ৩টি বোরকা পরব: শাব...

৪

বিনোদন ডেস্ক : পবিত্র কোরআনে নারীদের বোরকা পরার কোনো নির্দেশ...

image

‘এমন বিদায় ভাগ্যের বিষয়’, সোহেল খানকে নিয়ে দীপা খন্দকার ‎

৫

‎বিনোদন ডেস্ক: ক্যামেরার সামনে দাঁড়ানোর প্রস্তুতি নিয়েছি...

  • company_logo