• সমগ্র বাংলা

দুর্বৃত্তদের দেয়া আগুনে পুড়লো রাণীনগর থানা বিএনপি অফিস

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে থানা বিএনপির কার্যালয়ে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে কতিপয় দুর্বৃত্তরা। ইতোমধ্যই সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা পুড়িয়ে যাওয়া কার্যালয়টি পরিদর্শন করেছেন। শনিবার দিবাগত রাতের কোন এক সময় উপজেলা বাসস্ট্যান্ড সংলগ্ন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) থানা কার্যালয়ে আগুন দেয় দুর্বৃত্তরা।এতে করে অফিসে থাকা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ছবিসহ বিভিন্ন ব্যানার ও ফেস্টুন আগুনে পুড়ে গেছে। এছাড়া অফিসে থাকা অন্যান্য আসবাবপত্রও আগুনে পুড়ে গেছে। এতে করে লক্ষাধীক টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন থানা বিএনপির আহাব্বায়ক মোসারব হোসেন। থানা বিএনপির আহাব্বায়ক মোসারব হোসেন বলেন বর্তমানে দেশে শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করছে। তারই ধারাবাহিকতায় রাণীনগর উপজেলাতেও দলমত নির্বিশেষে একটি শান্তিপূর্ণ পরিবেশে আমরা সবাই বসবাস করছি।

এই শান্তিপূর্ণ পরিবেশকে অশান্ত করতেই আওয়ামীলীগের সন্ত্রাস ও গুন্ডা বাহিনী আমাদের দলীয় কার্যালয়ে আগুন দিয়েছে। আ’লীগের কুত্তাবাহিনীর কতিপয় সন্ত্রাসী বাহিনীরা এই শান্ত জনপথকে নতুন করে অশান্ত করতে চাচ্ছে। কিন্তু আমরা জিয়ার সৈনিকরা কুচক্রী মহলের সেই মিথ্যে স্বপ্ন কখনোও সত্যি হতে দিবো না। আমি আশাবাদি আইন- শৃঙ্খলা বাহিনীরা সেই সব কুত্তাবাহিনী ও সন্ত্রাসী নামক দুর্বৃত্তদের খুজে বের করে দৃষ্টান্তর মূলক শাস্তি নিশ্চিত করবেন। আর তাদের খুজে বের করতে আমরা আইন-শৃঙ্খলা বাহিনীকে সার্বিক সহযোগিতা করবো।অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান বলেন পুলিশ সদস্যরা পুড়ে যাওয়া বিএনপির দলীয় কার্যালয়টি সরেজমিনে পরিদর্শন করেছে।

অভিযোগ কিংবা মামলা পেলে তা তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য (০)





image

ঈদে স্বস্তিতে ঘরে ফিরছে লালমনিরহাটের মানুষ

লালমনিরহাট প্রতিনিধি :পরিবারের সাথে ঈদ উদযাপন করতে নারীর টান...

image

রাতভর তীব্র যানজট, সকালে বৃষ্টি ঈদ ছুটির দুদিন শেষ সড়কেই

নিউজ ডেস্ক : আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের চাপ বাড়া...

image

লালমনিরহাটে ক্ষুদে ফুটবল নারী টিমের সাফল্য কামনা করলেন ত্...

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার টেপ...

image

নড়াইলের পৈত্রিক সম্পত্তি রক্ষা করতে যেয়ে জীবন দিল ২৬ বছরে...

নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়া উপজেলার সালামাবাদ ইউনিয়নে...

image

ঈদযাত্রা নিরাপদ করতে রংপুরে হাইওয়ে ও টার্মিনালে কড়া নজরদা...

রংপুর ব্যুরো : আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রংপুরে সার্বিক...

  • company_logo