ফাইল ছবি
দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জে পুকুরের পানিতে তলিয়ে ভানু রানী রায় নামে ১৫ মাসের শিশু কন্যার মৃত্যু ঘটেছে।ভানু রানী রায় ( ১৫মাস) বীরগঞ্জের উপজেলার শতগ্রাম ইউনিয়নের ঝাড়বাড়ী দেবদারুপাড়া এলাকার ধর্ম নারায়ণ রায়ের মেয়ে।স্থানীয়রা জানান , আজ শনিবার সকাল থেকে নিখোজ ছিল শিশু কন্যা ভানু রানী রায়। পরে বসতবাড়ি সংলগ্ন পুকুরের পানি থেকে তাকে মৃত অবস্হায় উদ্ধার করেছে স্বজনরা। শতগ্রাম ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য ওমর আলী জানান, অভিভাবকরা গৃহস্হালী কাজে ব্যস্ত থাকায় শিশু ভানু রানী সবার অলক্ষ্য পুকুরের পানিতে ডুবে মারা গেছে। বীরগঞ্জ থানার উপ পরিদর্শক আক্তারুজ্জামান জানান, সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে শিশুর লাশ পরিবারের কাছে তুলে দিয়েছেন তারা। এব্যাপারে থানায় একটি ইউডি মামলা রেকর্ড করা হয়েছে।
পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নে সুমন হোস...
বগুড়া প্রতিনিধি : বগুড়ায় আন্তর্জাতিক বৈদ্যুতিক যানবাহন ব্র্য...
কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফে কথা-কাটাকাটি ...
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...
বগুড়া প্রতিনিধি : বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জ...

মন্তব্য (০)