• সমগ্র বাংলা

ন্যায় বিচার পেতে সরকারের সহায়তা চায় পাবনার ইউনিভার্সাল গ্রুপ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ হুমকির মুখে পড়েছে টেস্টি স্যালাইন খ্যাত পাবনার ইউনিভার্সাল গ্রুপ৷ বিগত সরকারের সময় ভ্যাটের কতিপয় কর্মকর্তার ঘুষ দুণীতি অনিয়মের কারণে বন্ধ রয়েছে এই প্রতিষ্ঠান।অনিশ্চিত হয়ে পড়েছে এ গ্রুপে কর্মরত হাজার হাজার মানুষের জীবন জীবিকা। এমনটাই দাবী করেছেন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মিসেস সোহানী হোসেন।শনিবার (২৪ আগষ্ট) দুপুরে রোটারী ক্লাব অব রুপকথা অডিটরিয়ামে এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন তিনি।লিখিত বক্তব্যে তিনি জানান, ২০১৭-১৮ অর্থ বছরে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ করদাতা হওয়া সত্বেও ভ্যাটের তাৎকালীন পাবনা জেলার দায়িত্বপ্রাপ্ত কমিশনার জাহিদুল ইসলামকে ঘুষ না দেয়ায় তার বিরুদ্ধে ২৭০ কোটি টাকা ভ্যাট ফাঁকির মিথ্যা মামলা ঠুকিয়ে দেয়।

তৎকালীন সময়ে এনবিআর প্রধানসহ বিভিন্ন দপ্তরে যোগাযোগ করেও তিনি কোন সহায়তা পাননি। মামলা আর হয়রানীর কারণে আজ ৪ বছর ধরে বন্ধ ইউনিভার্সাল ফুড লিমিটেড। প্রশাসনিক হয়রানির কারণে এ বিষয়ে গণমাধ্যমে মুখ খুলতেও পারেননি বলে দাবি করেন তিনি। পরিবর্তিত এ সময়ে প্রতিষ্ঠানটি আবারো চালু করতে ন্যায় বিচার প্রার্থনা করে নতুন সরকারের সহায়তা কামনা করেন সোহানী হোসেন। 

মন্তব্য (০)





image

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ঈশ্বরগঞ্জে ছাত্রশিবিরের বিক...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের...

image

ফরিদপুরে জুলাই অভ্যুত্থানের রাষ্ট্রীয় অনুষ্ঠানে অনুপস্থি...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে জুলাই অভ্যুত্থান উপলক্ষে আয়োজি...

image

ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি, উদ্ধার অভিযা...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

image

ভারতে পাচারের সময় বেনাপোল চেকপোষ্ট কাস্টমসে স্বর্ণসহ এক ...

বেনাপোল প্রতিনিধি : ভারতে পাচারের চেষ্টাকালে বেনাপোল ইমিগ্রে...

image

নড়াইলে ভাবগাম্ভীর্য ও শ্রদ্ধায় পালিত হলো ‘জুলাই গণঅভ্যু...

নড়াইল প্রতিনিধি : যথাযথ মর্যাদা, গভীর শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্...

  • company_logo