• সমগ্র বাংলা

ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক মন্ত্রী মোকতাদিরসহ ২৬ জনের নামে হত্যা মামলা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ সাবেক গৃহায়ণ ও গণপুর্ত মন্ত্রী ও ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের সাবেক সংসদ সদস্য র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরীসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ২৬ জনের নাম উল্লেখ করে ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় হত্যা মামলা হয়েছে। ২০২১ সালের ২৭ মার্চ ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার টিএ রোডে সংঘর্ষের সময় মাওলানা হুইসাইন আহম্মেদ হত্যার ঘটনায় তার বড় বোন তানিয়া আক্তার বাদী হয়ে শুক্রবার এ মামলাটি দায়ের করেন। হুসাইন আহম্মেদ ব্রাহ্মণবাড়িয়ার জামিয়া ইউনুসিয়া মাদারাসা ছাত্র ও আখাউড়া উপজেলার মনিয়ন্দের বাসিন্দা। মামলায় পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক রফিকুল ইসলাম. জেলা ছাত্রলীগ সভাপতি রবিউল হোসেন, সাধারন সম্পাদক ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাহাদাৎ হোসেন শোভন, সাবেক মন্ত্রী ব্যক্তিগত সহকারি আবু মুছা আনছারি, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব রহমানসহ (মাহবুব আলম) ২৬ জনের নাম উল্লেখ করা হয়।

এছাড়া অজ্ঞাতনামা আরো দুই-তিনশ’ লোককে আসামি করা হয়। মামলায় তানিয়া আক্তার অভিযোগ করেন, মোদির বাংলাদেশ সফরকে কেন্দ্র করে আন্দোলন কর্মসূচির সময় আসামিরা দেশীয় ও আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা করে। এ সময় হুসাইন মাথার ডানপাশে গুলিবিদ্ধ হয়। আহত অবস্থায় প্রথমে তাকে জেলা সদর হাসপাতালে ও পরে ঢাকার একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।ওই সময় পুলিশ ও সিভিল প্রশাসনের অসহযোগিতা এবং দমন-নিপীড়নের ভয়ে কোনো আইনানুগ ব্যবস্থা নেওয়া সম্ভব হয়ে ওঠেনি বলে উল্লেখ করেছেন তিনি।

মন্তব্য (০)





image

ঈদে স্বস্তিতে ঘরে ফিরছে লালমনিরহাটের মানুষ

লালমনিরহাট প্রতিনিধি :পরিবারের সাথে ঈদ উদযাপন করতে নারীর টান...

image

রাতভর তীব্র যানজট, সকালে বৃষ্টি ঈদ ছুটির দুদিন শেষ সড়কেই

নিউজ ডেস্ক : আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের চাপ বাড়া...

image

লালমনিরহাটে ক্ষুদে ফুটবল নারী টিমের সাফল্য কামনা করলেন ত্...

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার টেপ...

image

নড়াইলের পৈত্রিক সম্পত্তি রক্ষা করতে যেয়ে জীবন দিল ২৬ বছরে...

নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়া উপজেলার সালামাবাদ ইউনিয়নে...

image

ঈদযাত্রা নিরাপদ করতে রংপুরে হাইওয়ে ও টার্মিনালে কড়া নজরদা...

রংপুর ব্যুরো : আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রংপুরে সার্বিক...

  • company_logo