• সমগ্র বাংলা

সিলিন্ডার গ্যাসের বোতল ২২শ, দাম নিয়ন্ত্রে তাৎক্ষণিক মাঠে নামে ছাত্রদল

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কুমিল্লা প্রতিনিধি: এলপিজি গ্যাস (সিলেন্ডার গ্যাস) দাম ঊর্ধ্বগতি ও সাধারণ মানুষের নাভিশ্বাস ঠেকাতে বাজার মনিটরিংয়ে বেরিয়েছে কুমিল্লা জেলা বরুড়া উপজেলা আদ্রা ইউনিয়নের ছাত্রদল। শনিবার (২৪ আগষ্ট) সকাল ১১টায় কুমিল্লা জেলা বরুড়া  উপজেলা আদ্রা ইউনিয়নের একবাড়িয়া বাজারে  মনিটরিং করেন তারা। কয়েকজন ভুক্তভুগী বলেন, একবাড়িয়া এমরান মোবাইল সেন্টার এন্ড ফার্ণিচার গ্যালারিতে একটি গ্যাসের বোতল ২২শ থেকে ২৫শ টাকা দিয়ে নিতে হয়।একবাড়িয়া বাজারে দেখা যায়, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব লিটন পন্ডিতের নেতৃত্বে এলপিজি গ্যাসে (সিলিন্ডার গ্যস) মূল্যতালিকা দেখছেন। তালিকা অনুযায়ী ঠিক দামে বিক্রি হচ্ছে কিনা তাও দেখেন শিক্ষার্থীরা। এ সময় তারা বাজারের সব বিক্রেতাকে বলে আসেন তারা যেন কোনো ধরনের চাঁদাবাজি না করেন, নিজেরাও যেন কাউকে চাঁদা না দেন। এ ছাড়া অযথা সিলিন্ডার গ্যাসের মূল্য বাড়িয়ে সাধারণ মানুষকে ভোগান্তিতে না ফেলারও আহ্বান জানান তারা। 

এ বিষয়ে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব লিটন পন্ডিত বলেন,  আমরা যখন শোনতে পেলাম সিলিন্ডার গ্যাসের বোতল বাইশ থেকে তেইশ শত টাকা। তখনি সিদ্ধান্ত নিলাম দাম নিয়ন্ত্রণ করতে হবে। কিছু অসাধু ব্যবসায়িদের কারনে জনসাধারণ ভোগান্তিতে পড়ে।  সাধারণ মানুষের সবচেয়ে বড় ভোগান্তির জায়গা হলো নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম। এইজন্যই আমরা একবাড়িয়া বাজারে মনিটরিং করি। ব্যবসায়িরা আমাদের জানিয়েছেন এখন থেকে সীমিত মুনাফায় বিক্রি করবেন।এই সময় উপস্থিত ছিলেন আদ্রা ইউনিয়ন বিএনপির নেতা পারভেজ মাস্টার। ইউনিয়ন যুবদলের নেতা মিলন হোসেন,  মাসুদ হোসেন ও তোফাজ্জল হোসেন তালুকদার। ভাউকসার ইউনিয়ন যুবদল নেতা  শরীফ হোসেন ও জহির হোসেন। আদ্রা ইউনিয়ন ছাত্রদলের নেতা সালেহ ভূইয়া, শিহাব পাটোয়ারী, রাজু মিয়াজি, রবিউল আলম ও শিমুল হোসেনসহ আরও অনেকে।

মন্তব্য (০)





image

উলিপুরে পান্ডুল ইউনিয়ন কৃষকদলের কর্মীসভা অনুষ্ঠিত

১

কুড়িগ্রাম প্রতিনিধি: কৃষকদের অধিকার প্রতিষ্ঠা, সংগঠনের সাংগঠ...

image

পাবনার ছাত্রদলের বিক্ষোভ মিছিলে ককটেল-খোয়া নিক্ষেপ; আটক ৪

২

পাবনা প্রতিনিধি : পাবনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বির...

image

ডিজিটাল সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান: জাগো নারী উন...

৩

কক্সবাজার প্রতিনিধি :নারীর প্রতি ডিজিটাল সহিংসতা প্রতিরোধ এব...

image

গোপালপুরে এসএসসি ৯৭ ব্যাচের ফ্রি মেডিকেল ক্যাম্প শুরু

৪

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : গ্রামীণ মান...

image

পঞ্চগড়ে পৃথক অভিযানে চার আসামি গ্রেপ্তার, একজনের বিরুদ্ধে...

৫

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে পৃথক অভিযানে বিভিন্ন মামলার চার আস...

  • company_logo