ফাইল ছবি
দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের আমতলী ট্রাক উল্টে চালক নিহত এবং হেলপার আহত হয়েছে। আজ শনিবার সকালে ওই দুর্ঘটনা ঘটে।নিহত ট্রাক চালক দীপু রায় (৩০) দিনাজপুর সদরের বনকালী গ্রামের মৃগেন রায়ের ছেলে। চিরিরবন্দরের ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের লিডার মাধব চন্দ্র রায় জানান, ট্রাকটি গন্তব্যে যাবার সময় সকাল ৮ টার দিকে দিনাজপুর গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহা সড়কের চিরিরবন্দরের আমতলী এলাকায় চালক নিয়ন্ত্রন হারালে রাস্তার পাশে উল্টে যায়। খবর পেয়ে ট্রাকের বডি কেটে চালকের মৃতদেহ উদ্ধার করেছেন তারা। এসময় আহত হয়েছে ট্রাকের হেলপার।
পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নে সুমন হোস...
বগুড়া প্রতিনিধি : বগুড়ায় আন্তর্জাতিক বৈদ্যুতিক যানবাহন ব্র্য...
কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফে কথা-কাটাকাটি ...
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...
বগুড়া প্রতিনিধি : বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জ...

মন্তব্য (০)