• বিনোদন

নতুন সিনেমার শুটিংয়ে ভারত যাচ্ছেন ঢালিউড তারকা শাকিব খান

  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

বিনোদন ডেস্কঃ স্বৈরাচার পতনের পর পুনর্গঠিত হচ্ছিল নতুন বাংলাদেশ। এরই মধ্যে ভারত থেকে আসা পাহাড়ি ঢলে ফেনীর মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর পানি বিপৎসীমার অনেক ওপর দিয়ে প্রবাহিত হতে শুরু করে। নদীর পানি উপচে ভয়াবহ বন্যার সৃষ্টি হয়েছে বাংলাদেশে। এরই মধ্যে জানা গেল নতুন সিনেমার শুটিংয়ে ভারত যাচ্ছেন ঢালিউড তারকা শাকিব খান।শাকিব খানের নতুন সিনেমার নায়িকা ভারতের পশ্চিমবঙ্গের অভিনেত্রী ইধিকা পাল। কলকাতার এই টিভি অভিনেত্রীর বড়পর্দায় অভিষেক হয় ঢালিউডের শাকিব খানের সঙ্গে ‘প্রিয়তমা’ ছবিতে। সেই নায়িকা ও শাকিবকে নিয়ে নতুন সিনেমা বানাচ্ছেন মেহেদী হাসান হৃদয়, জানিয়েছে ভারতীয় একটি সংবাদমাধ্যম। তাদের খবর, ২৫ সেপ্টেম্বর থেকে মুম্বাইতে টানা এক মাস হবে নতুন ওই সিনেমার শুটিং।গত বছর থেকেই এ সিনেমা নিয়ে আলোচনা চলছিল নির্মাতা ও শিল্পীদের মধ্যে।

অবশেষে চূড়ান্ত হয়েছে শুটিংরে তারিখ। শেষ খবর পাওয়া পর্যন্ত জানা গেছে এই মুহূর্তে শাকিব খান আছেন যুক্তরাষ্ট্রে। সেখান থেকে তিনি দেশে ফিরবেন, নাকি সরাসরি মুম্বাইতে গিয়ে শুটিংয়ে অংশ নেবেন তা জানা যায়নি।শাকিব খানকে সর্বশেষ দেখা গেছে ‘তুফান’ সিনেমায়। বাংলাদেশে ছবিটি চলাকালেই তিনি যুক্তরাষ্ট্রে চলে যান বলে তার নিকটস্থ সূত্র জানিয়েছে। দেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে তাকে পাশে পায়নি শিক্ষার্থীরা। বরং ফেসবুকে ভারসাম্য রেখে একটি পোস্ট লিখেছিলেন তিনি। আন্দোলনে ছাত্রদের বিজয় নিশ্চিত হলে একটি ছবি পোস্ট করেন এই অভিনেতা।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত দেশের বন্যা পরিস্থিতি নিয়ে তার কোনো সাড়া মেলেনি।ইধিকা ‘খাদান’ নামে একটি সিনেমা অভিনয় করেছেন। ছবিটি চলতি মাসে ভারতের পশ্চিমবঙ্গে ‍মুক্তির কথা ছিল। আরজি কর কাণ্ডে ছবির টিজার মুক্তি স্থগিত করেছে খাদান টিম। ছবিতে পশ্চিমবঙ্গের সাংসদ ও অভিনেতা দেব অধিকারীর বিপরীতে অভিনয় করেছেন ইধিকা।

মন্তব্য (০)





image

‎পাঁচ বছরের সংসারে ইতি, মেহেদীর সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দিল...

১

বিনোদন ডেস্কঃ ভেঙে গেল সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্&zwnj...

image

মেনে নিতে খুবই কষ্ট হচ্ছে : বুবলী

২

বিনোদন ডেস্ক : নাটকের জনপ্রিয় মুখ সোহেল খানের মৃত্যুতে শোক প...

image

‎জল্পনা-কল্পনার অবসান, মিস ইউনিভার্স ২০২৬-এর মুকুট উঠল যা...

৩

বিনোদন ডেস্কঃ সব জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে শেষ হলো মিস ইউনিভ...

image

আমি বোরকা পরি না, কিন্তু কেউ মানা করলে ৩টি বোরকা পরব: শাব...

৪

বিনোদন ডেস্ক : পবিত্র কোরআনে নারীদের বোরকা পরার কোনো নির্দেশ...

image

‘এমন বিদায় ভাগ্যের বিষয়’, সোহেল খানকে নিয়ে দীপা খন্দকার ‎

৫

‎বিনোদন ডেস্ক: ক্যামেরার সামনে দাঁড়ানোর প্রস্তুতি নিয়েছি...

  • company_logo