ছবিঃ সিএনআই
কক্সবাজার প্রতিনিধিঃ কক্সবাজার সদর উপজেলার চৌফলদন্ডী ইউনিয়ন বন্যা কবলিত এলাকায় জাগো নারী উন্নয়ন সংস্থা উদ্যোগে শুকনো খাবার বিতরণ করা হয়েছে।২৩ আগস্ট (শুক্রবার) সকালে ইউনিয়নের পুকুরিয়াঘোনা, নতুন মহাল এলাকায় বানবাসী মানুষদের মাঝে শুকনো খাবার প্রদান করা হয়।এসময় চৌফলদন্ডী ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান, মনজুর আলম মেম্বার, আহসানুল হক মেম্বার, সমাজসেবক এইচ এন আলম, জাগো নারীর সংস্থার হিমু মল্লিক, জাহেদ রিস্তা, সানজিদা জাহান আঁখি, কামরুল হাসান ও হাসান মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন।উল্লেখ্য, গতকাল ২২ আগস্ট চৌফলদন্ডী ইউনিয়নের নিম্ন এলাকা প্লাবিত হয়েছে।তারপর পরই এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ নিয়ে ইউপি চেয়ারম্যান তড়িৎ গতিতে বিভিন্ন এনজিও সংস্থা র লোকজন নিয়ে বানভাসীদের মাঝে শুকনো ত্রাণ বিতরনের আয়োজন করেন।
পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নে সুমন হোস...
বগুড়া প্রতিনিধি : বগুড়ায় আন্তর্জাতিক বৈদ্যুতিক যানবাহন ব্র্য...
কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফে কথা-কাটাকাটি ...
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...
বগুড়া প্রতিনিধি : বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জ...

মন্তব্য (০)