• সমগ্র বাংলা

ত্রান সংগ্রহ করতে গিয়ে ভাঙ্গায় বাসের ধাক্কায় মোটরসাইকেল দুই আরোহীর মৃত্যু, আহত-১

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গায় মোটরসাইকেলই কাল হলো ২ যুবকের। নতুন মোটরসাইকেল  কেনার এক দিন পর সেই মোটরসাইকেলে প্রান গেল  দুই যুবকের। এ ঘটনায়  গুরুতর আহত  একজনকে ঢাকা মেডিক্যালে পাঠানো হয়েছে। মর্মান্তিক এ দুর্ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার ( ২২ শে আগষ্ট)  রাত ৯টার দিকে ঢাকা- বরিশাল মহাসড়কের  ভাঙ্গা উপজেলার সুয়াদী নামক স্থানে সি,সি,বি,এল পাম্পের সামনে।নিহতরা হলো উপজেলার আলগী ইউনিয়নের সুলিনা  গ্রামের জিল্লুর মাতুব্বরের ছেলে বাবু  মাতুব্বর (২২) এবং একই এলাকার চাংড়া গ্রামের সাত্তার মাতুব্বরের ছেলে   প্রবাসী ওবায়দুল রহমান (৩০)। 

এ ঘটনায় গুরুতর  আহত চাংড়া গ্রামের আব্দুর রহিম মাতুব্বরকে ঢাকা মেডিক্যালে স্থানান্তর করা হয়।নিহত বাবু মাতুবরের পিতা জিল্লুর মাতুববর জানান, আমার ছেলে বাবু  কলেজে লেখাপড়া করে। গতকাল আমার কথা অমান্য করে  ১৫ হাজার টাকা দিয়ে একটি মোটরসাইকেল  ক্রয় করে। সেই গাড়িতেই  তার প্রান কেড়ে নিলো।স্থানীয়রা জানান, তারা বাংলাদেশের মধ্যঞ্চলে বন্যাদুর্গতদের ত্রান সংগ্রহ করতে ভাঙ্গায় আসছিলেন। মর্মান্তিক এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানার এস,আই বাকী জানান,  বৃহস্পতিবার রাতে মোটরসাইকেলে তিন আরোহী বন্যা দুর্গত এলাকার জন্য ত্রান সংগ্রহ করছিলেন। ঘটনার কিছুক্ষণ আগে তারা সি,সি,বি,এল পাম্প থেকে পেট্রোল নিতে যায়।

সেখান থেকে  মহাসড়কে ওঠার সময় অজ্ঞাত একটা পরিবহন তাদেরকে চাঁপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়। এসময় গুরুতর আহত একজনকে ঢাকা মেডিক্যালে পাঠানো হয়েছে। মরদেহ দুটি পরিবারের নিকট  হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

 

মন্তব্য (০)





image

উলিপুরে পান্ডুল ইউনিয়ন কৃষকদলের কর্মীসভা অনুষ্ঠিত

১

কুড়িগ্রাম প্রতিনিধি: কৃষকদের অধিকার প্রতিষ্ঠা, সংগঠনের সাংগঠ...

image

পাবনার ছাত্রদলের বিক্ষোভ মিছিলে ককটেল-খোয়া নিক্ষেপ; আটক ৪

২

পাবনা প্রতিনিধি : পাবনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বির...

image

ডিজিটাল সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান: জাগো নারী উন...

৩

কক্সবাজার প্রতিনিধি :নারীর প্রতি ডিজিটাল সহিংসতা প্রতিরোধ এব...

image

গোপালপুরে এসএসসি ৯৭ ব্যাচের ফ্রি মেডিকেল ক্যাম্প শুরু

৪

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : গ্রামীণ মান...

image

পঞ্চগড়ে পৃথক অভিযানে চার আসামি গ্রেপ্তার, একজনের বিরুদ্ধে...

৫

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে পৃথক অভিযানে বিভিন্ন মামলার চার আস...

  • company_logo