• সমগ্র বাংলা

উলিপুরে স্ত্রীর সাথে অভিমান করে স্বামীর আত্মহত্যা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে উলিপুরে পারিবারিক কলহের জেরে স্ত্রীর সাথে অভিমান করে ফুলজার রহমান (২৭)নামে এক যুবক আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (২২ আগস্ট) নিজ শয়ন ঘরের ধড়নার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি।নিহত ফুলজার উপজেলার হাতিয়া ইউনিয়নের হিজলি গোপপাড়া ভাটিগ্রামের আবুল কাশেমের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন উলিপুর থানার ওসি আবু বক্কর সিদ্দিক।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার হাতিয়া ইউনিয়নের হিজলি গোপপাড়া ভাটিগ্রামের আবুল কাশেমের ছেলে ফুলজার রহমান ও ধামশ্রেনী ইউনিয়নের যাদুপোদ্দাড় গ্রামের ইব্রাহীম আলীর মেয়ে রাবেয়া বেগমের(২৫) সাথে ২০১৩ সালে বিয়ে হয়। বিয়ের পর থেকে পারিবারিক কলহ সৃষ্টি হয়। তাদের ঘরে দেড় বছরের একটি কন্যা সন্তানও রয়েছে। গত ২০ আগস্ট স্ত্রী রাবেয়া বেগম তার বাপের বাড়িতে চলে যায়। শ্বশুরবাড়ি থেকে স্ত্রীকে ফেরাতে ব্যর্থ হয়ে বৃহস্পতিবার(২২ আগস্ট) দুপুরে নিজ শয়ন ঘরের ধড়নার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন ফুলজার। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপ-পরিদর্শক(এসআই) মো. মশিউর রহমান।

এ বিষয়ে উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) আবু বক্কর সিদ্দিক জানান, কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এঘটনায় থানায় একটি অপমৃত্যু(ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

মন্তব্য (০)





image

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ঈশ্বরগঞ্জে ছাত্রশিবিরের বিক...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের...

image

ফরিদপুরে জুলাই অভ্যুত্থানের রাষ্ট্রীয় অনুষ্ঠানে অনুপস্থি...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে জুলাই অভ্যুত্থান উপলক্ষে আয়োজি...

image

ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি, উদ্ধার অভিযা...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

image

ভারতে পাচারের সময় বেনাপোল চেকপোষ্ট কাস্টমসে স্বর্ণসহ এক ...

বেনাপোল প্রতিনিধি : ভারতে পাচারের চেষ্টাকালে বেনাপোল ইমিগ্রে...

image

নড়াইলে ভাবগাম্ভীর্য ও শ্রদ্ধায় পালিত হলো ‘জুলাই গণঅভ্যু...

নড়াইল প্রতিনিধি : যথাযথ মর্যাদা, গভীর শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্...

  • company_logo