• সমগ্র বাংলা

হাসিনার বিচারের দাবিতে রংপুরে যুবদলের বিক্ষোভ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

রংপুর ব্যুরো: কোটা আন্দোলনে ছাত্র-জনতার রক্তস্নাত গণঅভ্যুত্থানে দেশত্যাগ করা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবি জানিয়ে বিক্ষোভ মিছিল করেন রংপুর মহানগর যুবদল। অন্যথায় বিগত সাড়ে ১৫ বছরে সংঘটিত গণহত্যার ইতিহাস ধামাচাপা পড়ে যাবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনটির নেতাকমীরা।বুধবার (২১ আগস্ট)দুপুরে আওয়ামী লীগ সরকারের শাসনামলের সকল গণহত্যায় জড়িত হুকুমদাতা, খুনি ও সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে রংপুর মহানগর যুবদল।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রংপুর নগরীর গ্র্যান্ড হোটেল মোড়স্থ দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি মহানগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।

পরে সেখানে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন রংপুর মহানগর যুবদলের আহ্বায়ক নুরুন্নবী চৌধুরী মিলন। এতে বক্তব্য রাখেন মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ জহির আলম নয়ন, সদস্যসচিব আতিকুসহ নেতাকমীরা।

যুবদল নেতারা বলেন, বিগত সাড়ে ১৫ বছরে হাজার হাজার বিরোধী নেতা-কর্মীকে খুন-গুম-জখম করা হয়েছে। ২৮ অক্টোবর লগি-বৈঠার তাণ্ডব, রাতের অন্ধকারে শাপলা চত্বরে শত শত আলেম-ওলামা, নিরীহ মাদরাসা ছাত্রদের পৈশাচিক কায়দায় হত্যা, মরদেহ গুম করা হয়েছে।রাপদ সড়ক আন্দোলন ও সর্বশেষ ছাত্র-জনতার গণঅভ্যুত্থানেও হাজারের বেশি শিশু-ছাত্র-যুবককে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে।

বিরোধী রাজনৈতিক দলগুলোর নেতাদের মিথ্যা মামলায় আটক করে রিমান্ডের নামে নির্মম নির্যাতন ও নিপীড়ন করা হয়েছে। আওয়ামী লীগ একদলীয় শাসনব্যবস্থা কায়েম করে গত সাড়ে ১৫ বছরে খুন, গুম, হত্যা, ধর্ষণ, লুটপাট, অনিয়ম, দুর্নীতি, স্বজনপ্রীতি করে দেশকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে। স্বৈরশাসক শেখ হাসিনা সকল হত্যাকাণ্ডের সরাসরি নির্দেশদাতা। তার হুকুমেই আওয়ামী লীগের অস্ত্রধারী বাহিনী ও প্রশাসনের লোকজন দেশে দুঃশাসন ও গণহত্যার নজির স্থাপন করেছিলেন।

এখন তাদের বিচারের সময় এসেছে, যেখানেই থাকুক খুনিদের ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে হবে।

সমাবেশে রংপুর মহানগর যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতা ছাড়াও বিভিন্ন ওয়ার্ড কমিটির নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। তারা শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে অন্তর্র্বতী সরকারের প্রতি দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।

মন্তব্য (০)





image

ঈদে স্বস্তিতে ঘরে ফিরছে লালমনিরহাটের মানুষ

লালমনিরহাট প্রতিনিধি :পরিবারের সাথে ঈদ উদযাপন করতে নারীর টান...

image

রাতভর তীব্র যানজট, সকালে বৃষ্টি ঈদ ছুটির দুদিন শেষ সড়কেই

নিউজ ডেস্ক : আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের চাপ বাড়া...

image

লালমনিরহাটে ক্ষুদে ফুটবল নারী টিমের সাফল্য কামনা করলেন ত্...

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার টেপ...

image

নড়াইলের পৈত্রিক সম্পত্তি রক্ষা করতে যেয়ে জীবন দিল ২৬ বছরে...

নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়া উপজেলার সালামাবাদ ইউনিয়নে...

image

ঈদযাত্রা নিরাপদ করতে রংপুরে হাইওয়ে ও টার্মিনালে কড়া নজরদা...

রংপুর ব্যুরো : আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রংপুরে সার্বিক...

  • company_logo