• সমগ্র বাংলা

এলজিইডিতে কর্মরত সার্ভে-ডিপ্লোমা প্রকৌশলীদের দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নিজস্ব প্রতিবেদকঃ এলজিইডিতে কর্মরত সার্ভে-ডিপ্লোমা প্রকৌশলীদের দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(২০ আগস্ট) সকাল ১০টায় রাজধানীর আগারগাঁওয়ের স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের প্রধান কার্যালয়ে এই মানববন্ধন করেন বঞ্চিত প্রকৌশলীরা। 

মানববন্ধনে প্রকৌশলীরা বলেন, কারিগরি শিক্ষার অবমূল্যায়ন করার সুযোগ বাংলাদেশে নেই। আমরা এই বৈষম্য মানবো না। চার বছর মেয়াদি ডিপ্লোমা পাস করে অন্য ট্রেডের প্রকৌশলীরা উপসহকারী প্রকৌশলী পদে (দশম গ্রেডে) যোগদান করতে পারেন। অথচ একই মানের পড়াশোনা করে এলজিইডিতে ডিপ্লোমা-সার্ভে প্রকৌশলীদের সেই সুযোগ দেওয়া হচ্ছে না। আমাদের বঞ্চিত করা হচ্ছে। আমাদের ডিপ্লোমা প্রকৌশলীদেরকে দশম গ্রেডে উন্নীত করতে হবে।

কুড়িগ্রামের চিলমারী উপজেলা প্রকৌশলীর(এলজিইডি) কার্যালয়ে কর্মরত সার্ভেয়ার মোঃ তাজুল ইসলাম জানান, আমাদেরকে উপসহকারী প্রকৌশলীর মর্যাদা দিতে হবে। স্বাধীন বাংলায় কোনো বৈষম্যের ঠাঁই হবে না। প্রয়োজনে আমরা বৃহত্তর আন্দোলনে যাবো। বৈষম্যে অবসানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের হস্তক্ষেপ চাই। ডিপ্লোমা প্রকৌশলী যারা সার্ভেয়ার  হিসেবে এলজিইডিতে কর্মরত আছেন তাদের সকলকে দশম গ্রেডে উন্নীত করে উপসহকারী প্রকৌশলীর মর্যাদা দিতে হবে।

মন্তব্য (১)





image
image

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ঈশ্বরগঞ্জে ছাত্রশিবিরের বিক...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের...

image

ফরিদপুরে জুলাই অভ্যুত্থানের রাষ্ট্রীয় অনুষ্ঠানে অনুপস্থি...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে জুলাই অভ্যুত্থান উপলক্ষে আয়োজি...

image

ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি, উদ্ধার অভিযা...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

image

ভারতে পাচারের সময় বেনাপোল চেকপোষ্ট কাস্টমসে স্বর্ণসহ এক ...

বেনাপোল প্রতিনিধি : ভারতে পাচারের চেষ্টাকালে বেনাপোল ইমিগ্রে...

image

নড়াইলে ভাবগাম্ভীর্য ও শ্রদ্ধায় পালিত হলো ‘জুলাই গণঅভ্যু...

নড়াইল প্রতিনিধি : যথাযথ মর্যাদা, গভীর শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্...

  • company_logo