• সমগ্র বাংলা

উলিপুরে ফ্রেন্ডস্ ফেয়ারের কমিটি গঠন, সভাপতি জুলফিকার-সাঃ সম্পাদক স্বপন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী সেচ্ছাসেবী সংগঠন ফ্রেন্ডস ফেয়ারের কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়েছে। শনিবার (১৭ আগস্ট) ফ্রেন্ডস ফেয়ারের সাধারণ পরিষদ সদস্যদের সর্বসম্মতিক্রমে জুলফিকার আলীকে সভাপতি ও স্বপন সাহাকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদ গঠিত হয়।

কমিটিতে শামীম খাঁনকে সহ-সভাপতি, তাসমিয়া তাহসিনকে সহ-সম্পাদক, আতাহের আলীকে সাংগঠনিক সম্পাদক, সাজ্জাদ হোসেন সজীবকে অর্থ সম্পাদক, জিয়ন রায়হানকে সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক, প্রত্যয় সাহা অভ্রকে ক্রীড়া সম্পাদক, আল মুকসিত রহমান সাদকে দপ্তর ও প্রচার সম্পাদক, ফরিদুল ইসলাম ও ফারজানা ইসলাম মুনিরাকে কার্যনির্বাহী সদস্য করা হয়।

সংগঠনের গনতন্ত্রে অনুযায়ী নব নির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সদস্যদের শপথ বাক্য পাঠ করান সংগঠনের প্রতিষ্ঠা সভাপতি ও অভিভাবক সদস্য জুলফিকার আলী সেনা। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের অন্যতম প্রতিষ্ঠা ও অভিভাবক সদস্য আল আমীন ও জাহিদুল ইসলাম জাহিদ প্রমুখ। সংগঠনের নব নির্বাচিত সভাপতি জুলফিকার আলী বলেন, দলমত নির্বিশেষে সকলের ভালোবাসার সংগঠন এই ফ্রেন্ডস্ ফেয়ার।

ঐতিহ্যবাহী সংগঠনটির দায়িত্ব পালন সত্যিই অনেক গর্বের। প্রতিষ্ঠালগ্ন থেকেই আমাদের নিজস্ব ঐতিহ্যকে লালন করে শিক্ষা ও সংস্কৃতির বিকাশের মাধ্যমে বৈষম্য হীন, সম্প্রীতির সমাজ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে ফ্রেন্ডস্ ফেয়ার। আমাদের নবগঠিত কার্যনির্বাহী পরিষদ সেই লক্ষ্যে কাজ করে যাবে।উল্লেখ্য, ১৯৯৩ সালের ৩০মে প্রতিষ্ঠিত সংগঠনটি প্রতিষ্ঠালগ্ন থেকেই শিক্ষা ও সংস্কৃতি বিকাশের পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকান্ডের মাধ্যমে সমাজের উন্নয়নে কাজ করে যাচ্ছে।

ফেন্ডস ফেয়ার ১৯৯৫ সাল থেকে প্রতিবছর ফেব্রুয়ারি মাসে ধারাবাহিক ভাবে ২৮ বছর ধরে সপ্তাহ ব্যাপি "উলিপুর বইমেলা"  আয়োজন করে আসছে। যা দেশের উপজেলা পর্যায়ের বই মেলার পথিকৃৎ এবং কুড়িগ্রাম জেলায় প্রথম। এই সংগঠনের মাধ্যমে ২০২২ সাল থেকে ফেন্ডস্ ফেয়ার পাঠাগার ও আঞ্চলিক পুস্তক যাদুঘর পরিচালিত হচ্ছে।

মন্তব্য (০)





image

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ঈশ্বরগঞ্জে ছাত্রশিবিরের বিক...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের...

image

ফরিদপুরে জুলাই অভ্যুত্থানের রাষ্ট্রীয় অনুষ্ঠানে অনুপস্থি...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে জুলাই অভ্যুত্থান উপলক্ষে আয়োজি...

image

ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি, উদ্ধার অভিযা...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

image

ভারতে পাচারের সময় বেনাপোল চেকপোষ্ট কাস্টমসে স্বর্ণসহ এক ...

বেনাপোল প্রতিনিধি : ভারতে পাচারের চেষ্টাকালে বেনাপোল ইমিগ্রে...

image

নড়াইলে ভাবগাম্ভীর্য ও শ্রদ্ধায় পালিত হলো ‘জুলাই গণঅভ্যু...

নড়াইল প্রতিনিধি : যথাযথ মর্যাদা, গভীর শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্...

  • company_logo