• সমগ্র বাংলা

নাগেশ্বরীতে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের নাগেশ্বরীতে এক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ বিষয়ে ১৮ আগস্ট নাগেশ্বরী থানায় এজাহার দায়ের করেছেন ধর্ষণের শিকার কিশোরীর বাবা। ধর্ষণের শিকার কিশোরী উপজেলার নেওয়াশী ইউনিয়নের গোবর্ধ্বনকুটি (সরকারটারী) এলাকার ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী এবং অভিযুক্ত আল মামুন (১৮) চাকেরকুটি এলাকার বাচ্চু মিয়ার ছেলে।

এজাহারের বিবরণে জানা যায়, উপজেলার নেওয়াশী ইউনিয়নের চাকেরকুটি এলাকার বাচ্চু মিয়ার ছেলে আল মামুন (১৮) পার্শ্ববতী গোবর্ধ্বনকুটি এলাকার কিশোরী ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী স্কুলে যাওয়া আসার সময় প্রতিনয়ত রাস্তাঘাটে উত্ত্যক্ত করে আসছিলো। এতে করে ওই কিশোরী ও তার বাবা একাধিকবার আল মামুনকে ও তার নানা আফজাল হোসেনকে জানিয়ে সতর্ক করলেও কোনো প্রতিকার হয়নি।

উল্টো ওই যুবক ক্ষিপ্ত হয়ে বিভিন্ন সময় ক্ষতি করার সুযোগ খুঁজতে থাকে। একপর্যায়ে গেলো ১৫ আগস্ট দুপুরে ওই কিশোরী পাশ্ববর্তী নাজুমুদ্দীনের পুকুরে গোসল করতে গেলে সুযোগ বুঝে আল মামুন নিজেও গোসল করার ভান করে পুকুরে নেমে কিশোরীর মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় ওই কিশোরীর আর্ত চিৎকার শুনে আশে পাশের লোকজন এগিয়ে আসলে ওই ধর্ষক দৌঁড়ে পালিয়ে যায়। কিশোরীর বাবা জানায় আমার মেয়ে একজন শারিরীক প্রতিবন্ধী।

অথচ এই প্রতিবন্ধী মেয়েটাকে নষ্ট করলো একটা বখাটে ছেলে। আমি এই ধর্ষণের উপযুক্ত বিচার চাই। এ বিষয়ে ধর্ষক আল মামুন ও তার পরিবারের সাথে যোগাযোগ করা চেষ্টা করলেও পাওয়া যায়নি। নাগেশ্বরী থানার ওসি (তদন্ত) সারওয়ার পারভেজ বলেন, এ বিষয়ে ধর্ষণ মামলা হয়েছে। ধর্ষণ হয়েছে কি না এটা পরীক্ষা করার জন্য ভিকটিমকে কুড়িগ্রামে পাঠানো হয়েছে। ধর্ষক পলাতক রয়েছে। তাকে গেপ্তারের চেষ্টা চলছে।

মন্তব্য (০)





image

উলিপুরে পান্ডুল ইউনিয়ন কৃষকদলের কর্মীসভা অনুষ্ঠিত

১

কুড়িগ্রাম প্রতিনিধি: কৃষকদের অধিকার প্রতিষ্ঠা, সংগঠনের সাংগঠ...

image

পাবনার ছাত্রদলের বিক্ষোভ মিছিলে ককটেল-খোয়া নিক্ষেপ; আটক ৪

২

পাবনা প্রতিনিধি : পাবনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বির...

image

ডিজিটাল সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান: জাগো নারী উন...

৩

কক্সবাজার প্রতিনিধি :নারীর প্রতি ডিজিটাল সহিংসতা প্রতিরোধ এব...

image

গোপালপুরে এসএসসি ৯৭ ব্যাচের ফ্রি মেডিকেল ক্যাম্প শুরু

৪

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : গ্রামীণ মান...

image

পঞ্চগড়ে পৃথক অভিযানে চার আসামি গ্রেপ্তার, একজনের বিরুদ্ধে...

৫

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে পৃথক অভিযানে বিভিন্ন মামলার চার আস...

  • company_logo