ছবিঃ সিএনআই
পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর উপজেলার মথুরাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আলমের অপসারণ দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে এলাকাবাসী। সোমবার (১৯ আগস্ট) দুপুরে পরিষদের সামনে বিক্ষোভ ও মানবন্ধন অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, বিগত ইউপি নির্বাচনে ভোট চুরি করে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন শাহ আলম। নির্বাচিত হওয়ার পর ক্ষমতার অপব্যবহার করে নানা অনিয়ম দুর্নীতি করেছেন।
বিরোধীদলের নেতাকর্মীদের মামলাসহ বিভিন্নভাবে হয়রানি করেছেন। সাধারন মানুষের ভাতার কার্ডে টাকা নেয়া, চাঁদাবাজি, জমি দখলের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। অবিলম্বে ইউপি চেয়ারম্যান শাহ আলমের অপসারণ দাবি করেন স্থানীয়রা।এ সময় বক্তব্য দেন, আবু হানিফ, জাহাঙ্গীর আলম, সোহেল, আকাশ সহ অনেকে।
কিশোরগঞ্জ প্রতিনিধি: বজ্রপাতের ঝুঁকি কমাতে কিশোরগঞ্জে ২...
গাজীপুর প্রতিনিধি: বাইরে থেকে সাধারণ একটি এলইডি লাইটের প্যাক...
পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নে সুমন হোস...
বগুড়া প্রতিনিধি : বগুড়ায় আন্তর্জাতিক বৈদ্যুতিক যানবাহন ব্র্য...
কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফে কথা-কাটাকাটি ...

মন্তব্য (০)