• সমগ্র বাংলা

পুকুরে ভাসমানরত অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পুকুরে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার সন্ধ্যায় উপজেলার জয়মনিরহাট ইউনিয়নের বড় খাটামারী হাজিপাড়া গ্রামের জনৈক মোকছেদুল ইসলামের পুকুরে অজ্ঞাত ওই ব্যক্তির লাশ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে রাত ১০টার দিকে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

পুলিশ জানায়, শনিবার সন্ধ্যার দিকে জয়মনিরহাট ইউনিয়নের বড় খাটামারী গ্রামের একটি বাঁশঝাড় থেকে প্রচন্ড দুর্গন্ধ আসছিল।পরে এলাকাবাসী খুঁজতে গিয়ে ওই বাঁশঝাড়ের পাশে জনৈক মোকছেদুল এর পুকুরে অজ্ঞাত এক ব্যক্তির লাশ দেখতে পান। এরপর তারা পুলিশকে খবর দিলে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে। এ বিষয়ে ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমীন তার মরদেহ ময়না তদন্ত শেষে অজ্ঞাত হওয়ায় আনজুমান মফিদুলের মাধ্যমে দাফন করা হয় বলে জানান।

মন্তব্য (০)





image

উলিপুরে পান্ডুল ইউনিয়ন কৃষকদলের কর্মীসভা অনুষ্ঠিত

১

কুড়িগ্রাম প্রতিনিধি: কৃষকদের অধিকার প্রতিষ্ঠা, সংগঠনের সাংগঠ...

image

পাবনার ছাত্রদলের বিক্ষোভ মিছিলে ককটেল-খোয়া নিক্ষেপ; আটক ৪

২

পাবনা প্রতিনিধি : পাবনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বির...

image

ডিজিটাল সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান: জাগো নারী উন...

৩

কক্সবাজার প্রতিনিধি :নারীর প্রতি ডিজিটাল সহিংসতা প্রতিরোধ এব...

image

গোপালপুরে এসএসসি ৯৭ ব্যাচের ফ্রি মেডিকেল ক্যাম্প শুরু

৪

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : গ্রামীণ মান...

image

পঞ্চগড়ে পৃথক অভিযানে চার আসামি গ্রেপ্তার, একজনের বিরুদ্ধে...

৫

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে পৃথক অভিযানে বিভিন্ন মামলার চার আস...

  • company_logo