• সমগ্র বাংলা

স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবিতে নড়াইলে মানববন্ধন

  • সমগ্র বাংলা

ফাইল ছবি

নড়াইল প্রতিনিধিঃ গণহত্যার বিচার, বিতর্কিত শিক্ষা কারিকুলাম বাতিল, স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাসহ শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ, শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনা সহ বিভিন্ন দাবি-দাওয়া দ্রুত কার্যকর করার জোর দাবিতে নড়াইলে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৭ আগষ্ট) বিকাল ৫টায় নড়াইল শহরের পুরাতন বাসটার্মিনালে জাতীয় শিক্ষক ফোরাম নড়াইল জেলা শাখার আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।

জাতীয় শিক্ষক ফোরাম নড়াইল জেলা শাখার উপদেষ্টা মাওলানা খায়রুজ্জামানের সভাপতিত্বে সভায় দাবি-দাওয়া তুলে ধরে বক্তব্য দেন জাতীয় শিক্ষক ফোরাম জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যক্ষ মুফতি কামরুল ইসলাম আনসারী, উপদেষ্টা এস.এম. ডাঃ নাসির উদ্দিন সহ অনেকে।

বক্তারা, বৈষম্যহীন জাতি গঠনে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা সহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের সকল প্রতিষ্ঠান জাতীয়করণের দাবি জানান।

মানববন্ধনে জাতীয় শিক্ষক ফোরাম জেলা শাখার নেতবৃন্দ, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকগণ অংশগ্রহণ করেন। 

মন্তব্য (০)





image

উলিপুরে পান্ডুল ইউনিয়ন কৃষকদলের কর্মীসভা অনুষ্ঠিত

১

কুড়িগ্রাম প্রতিনিধি: কৃষকদের অধিকার প্রতিষ্ঠা, সংগঠনের সাংগঠ...

image

পাবনার ছাত্রদলের বিক্ষোভ মিছিলে ককটেল-খোয়া নিক্ষেপ; আটক ৪

২

পাবনা প্রতিনিধি : পাবনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বির...

image

ডিজিটাল সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান: জাগো নারী উন...

৩

কক্সবাজার প্রতিনিধি :নারীর প্রতি ডিজিটাল সহিংসতা প্রতিরোধ এব...

image

গোপালপুরে এসএসসি ৯৭ ব্যাচের ফ্রি মেডিকেল ক্যাম্প শুরু

৪

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : গ্রামীণ মান...

image

পঞ্চগড়ে পৃথক অভিযানে চার আসামি গ্রেপ্তার, একজনের বিরুদ্ধে...

৫

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে পৃথক অভিযানে বিভিন্ন মামলার চার আস...

  • company_logo