• লিড নিউজ
  • সমগ্র বাংলা

পাবনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ২ শিক্ষার্থী হত্যা মামলার পলাতক আসামী গ্রেফতার

  • Lead News
  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ পাবনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের উপর গুলি করে ২ শিক্ষার্থী হত্যা মামলার অন্যতম প্রধান পলাতক আসামী সোহেল খানকে গ্রেফতার করেছে র‍্যাব- ১২ পাবনার অভিযানিক দল।

র‌্যাব জানায়, গত ৪ আগস্ট পাবনায় কোটা সংস্কার নিয়ে চলমান শান্তিপূর্ণ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পূর্ব পরিকল্পিতভাবে দুর্বৃত্তরা আগ্নেয়াস্ত্রসহ হামলা চালায়। এতে ঘটনাস্থলে দুই জন শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়ে নিহত হয়। 

নিহতরা হলেন, পাবনা পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেক্ট্রনিক্স বিভাগের ৫ম সেমিস্টারের ছাত্র বলরামপুর গ্রামের মো. দুলাল উদ্দিন মাষ্টারের ছেলে জাহিদুল ইসলাম (১৮) ও সিদ্দিক মেমোরিয়াল স্কুলের নবম শ্রেণির ছাত্র ব্রজনাথপুর গ্রামের আবুল কালামের ছেলে মাহবুব হাসান নিলয় (১৪)।   

উক্ত বৈপ্লবিক আন্দোলনে কোমলমতি শিক্ষার্থীদের উপর বর্বরোচিত এ হামলায় ২ শিক্ষার্থী নিহতের ঘটনায় সারাদেশ জুড়ে ব্যাপক নেতিবাচক আলোড়ন সৃষ্টি হয়। নিরস্ত্র ছাত্রদের এই যৌক্তিক আন্দোলনে প্রকাশ্য দিবালোকে ভয়ংকর আগ্নেয়াস্ত্রের ব্যবহার মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানায়। 

এ ঘটনার পর পরই সন্ত্রাসীদের চিহ্নিত করতে মাঠে নামে পাবনা র‌্যাবের গোয়েন্দা টিম। ঘটনাস্থলের আশেপাশের সিসি টিভি ফুটেজ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিও সংরক্ষণের মাধ্যমে অস্ত্রধারী সন্ত্রাসীদের নির্ভুলভাবে চিহ্নিত করা হয় এবং সন্ত্রাসীদের গ্রেফতারের জন্য তথ্য প্রযুক্তির সহায়তা নিয়ে সর্বাত্মক অভিযান শুরু হয়।   

দুই শিক্ষার্থী হত্যার ঘটনায় নিহত জাহিদুল ইসলামের পিতা মো. দুলাল উদ্দিন মাষ্টার বাদী হয়ে পাবনা সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।    

এরই ধারাবাহিকতায় রোববার (১৮ আগস্ট) ভোরে র‍্যাব-১২, সিপিসি-২, পাবনার কোম্পানি কমান্ডার মেজর মোঃ এহতেশামুল হক খান এর নেতৃত্বে র‍্যাবের একটি আভিযানিক দল পাবনা জেলার পাবনা সদর থানার নলদহ এলাকায় অভিযান পরিচালনা করে ভিডিও ফুটেজে সনাক্তকৃত কিলিং মিশনে সরাসরি জড়িত এজাহারনামীয় ৭ নং পলাতক আসামী মো. সোহেল খান (২৮) কে গ্রেফতার করে। গ্রেফতার সোহেল খান পাবনা সদর থানার নলদহ গ্রামের মো. ছাত্তার খানের ছেলে। 

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী উক্ত ঘটনায় জড়িত থাকার বিষয়টি অকপটে স্বীকার করে এবং ভিডিও ফুটেজে নিজেকে সনাক্ত করে। এছাড়াও র‍্যাবের জিজ্ঞাসাবাদে গ্রেফতার আসামী সোহেল খান উক্ত হত্যাকান্ডে জড়িত অন্যান্য সন্ত্রাসীদের সম্পর্কেও চাঞ্চল্যকর তথ্য প্রদান করে। উক্ত তথ্যের ভিত্তিতে হত্যাকান্ডে জড়িত অন্যান্য সন্ত্রাসীসহ মদদদাতাদের গ্রেফতার অভিযান চলমান থাকবে বলেও জানায় র‌্যাব। 

গ্রেফতারকৃত আসামী মো. সোহেল খানকে পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য পাবনা সদর থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান, র‍্যাব-১২ পাবনার কোম্পানি কমান্ডার মেজর মো. এহতেশামুল হক খান।

মন্তব্য (০)





image

ঈদে স্বস্তিতে ঘরে ফিরছে লালমনিরহাটের মানুষ

লালমনিরহাট প্রতিনিধি :পরিবারের সাথে ঈদ উদযাপন করতে নারীর টান...

image

রাতভর তীব্র যানজট, সকালে বৃষ্টি ঈদ ছুটির দুদিন শেষ সড়কেই

নিউজ ডেস্ক : আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের চাপ বাড়া...

image

লালমনিরহাটে ক্ষুদে ফুটবল নারী টিমের সাফল্য কামনা করলেন ত্...

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার টেপ...

image

নড়াইলের পৈত্রিক সম্পত্তি রক্ষা করতে যেয়ে জীবন দিল ২৬ বছরে...

নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়া উপজেলার সালামাবাদ ইউনিয়নে...

image

ঈদযাত্রা নিরাপদ করতে রংপুরে হাইওয়ে ও টার্মিনালে কড়া নজরদা...

রংপুর ব্যুরো : আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রংপুরে সার্বিক...

  • company_logo