• সমগ্র বাংলা

উলিপুরে ফাঁসিতে ঝুলে গৃহবধুর আত্মহত্যা

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে ফাঁসিতে ঝুলে রোমানা আক্তার (১৫) নামের এক গৃহবধু আত্মহত্যা করেছেন। ঘটনাটি ঘটেছে, রোববার (১৮ আগষ্ট) দক্ষিন খামার বজরা বীরপাড়া এলাকায়। এদিকে নাবালিকা গৃহবধুর আত্মহত্যার ঘটনায় ধুম্রজাল সৃষ্টি হয়েছে।

 পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার গুনাইগাছ ইউনিয়নের গৌরিবল্লভ এলাকার রবিউল ইসলামের অষ্টম শ্রেণিতে পড়ুয়া কন্যা রোমানা আক্তার (১৫) এর সাথে পার্শ্ববর্তী বজরা ইউনিয়নের দক্ষিন খামার বজরা বীরপাড়া এলাকার মমিনুল বীরের ছেলে রানা বীর (২২) এর সাথে প্রায় ৭ মাস পূর্বে বিবাহ হয়। রোববার দুপুরে রোমানার শাশুরি বাহির থেকে এসে ঘরের দরজা বন্ধ দেখতে পান। এরপর ডাকাডাকি করে কোন সাড়া না পেয়ে জানালা দিয়ে দেখতে পান শয়ন ঘরের আড়ার সাথে রশি দিয়ে গলায় ফাস লাগিয়ে পুত্রবধু ঝুলে আছেন। এ সময় বাড়িতে কেউ না থাকায় তার ডাকচিৎকারে প্রতিবেশিরা এগিয়ে এসে ঘরের দরজা ভেঙ্গে গৃহবধুকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেন। পরে বিকালে থানা পুলিশ খবর পেয়ে গৃহবধুর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

নিহতের স্বজন সূত্রে জানা গেছে, রোমানা আক্তার গুনাইগাছ রহমানিয়া দাখিল মাদ্রাসার অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। তারা আরও জানান, তার স্বামী রানা বীর ১৮ দিন পূর্বে কাজের সুবাধে ঢাকায় যান। তিনি সেখানে পোশাক কারখানায় কর্মরত আছেন।

নিহত গৃহবধুর নানা হাবিবর রহমান (৫৬) বলেন, নাতনি রোমানা আক্তারের ফাসিতে ঝুলে আত্মহত্যা করার কোন কারন খুঁজে পাচ্ছে না তারা। বিষয়টিকে রহস্যজনক মনে হচ্ছে তাদের। ঘটনার সঠিক তদন্ত করলে হয়তো প্রকৃত সত্য বেড়িয়ে আসবে বলে তাদের ধারনা।

উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) আবু বক্কর সিদ্দিক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। গৃহবধুর মরদেহ ময়না তদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট হাতে পেলে প্রকৃত ঘটনা জানা যাবে। এ ঘটনায় প্রাথমিক ভাবে একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

মন্তব্য (০)





image

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ঈশ্বরগঞ্জে ছাত্রশিবিরের বিক...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের...

image

ফরিদপুরে জুলাই অভ্যুত্থানের রাষ্ট্রীয় অনুষ্ঠানে অনুপস্থি...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে জুলাই অভ্যুত্থান উপলক্ষে আয়োজি...

image

ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি, উদ্ধার অভিযা...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

image

ভারতে পাচারের সময় বেনাপোল চেকপোষ্ট কাস্টমসে স্বর্ণসহ এক ...

বেনাপোল প্রতিনিধি : ভারতে পাচারের চেষ্টাকালে বেনাপোল ইমিগ্রে...

image

নড়াইলে ভাবগাম্ভীর্য ও শ্রদ্ধায় পালিত হলো ‘জুলাই গণঅভ্যু...

নড়াইল প্রতিনিধি : যথাযথ মর্যাদা, গভীর শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্...

  • company_logo