• সমগ্র বাংলা

আন্দোলনে গুলিবিদ্ধ কলেজছাত্র ইমনের মৃত্যু

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

গোপালপুর প্রতিনিধি: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পেটে গুলিবিদ্ধ টাঙ্গাইলের গোপালপুরের কলেজছাত্র ইমনের মৃত্যু হয়েছে। রবিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্চা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। ইমন গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নের নলিন বাজারের মৃত জুলহাস উদ্দিনের ছেলে। সে মনিরুজ্জামান খান বিএম কলেজ থেকে ২০২৩ সালে এইচএসসি পাস করে। এরপর হেমনগর ডিগ্রি কলেজে ভর্তি হয়।

গত ৪ আগস্ট বিকালে টাঙ্গাইলের মির্জাপুরের গোরাইতে আন্দোলনকারীদের সাথে পুলিশের সংঘর্ষের সময় পেটে গুলিবিদ্ধ হন ইমন। গুরুতর আহতাবস্থায় প্রথমে তাকে স্থানীয় একটি হাসপাতালে এবং পরে মির্জাপুর কুমুুদিনী হাসপাতালে নেয়া হয়। এরপর তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। 

জানা যায়, ক্লাস সিক্সে পড়াকালে ইমনের ভ্যানচালক বাবা মারা যান। চার ভাইবোনের মধ্যে সবার বড় হওয়ায় অল্প বয়সেই সংসারের হাল ধরতে হয় তাকে। টিউশনি করে নিজের পড়াশোনার পাশাপাশি সংসার চালিয়ে ছোট তিন ভাইবোনকেও স্কুলে ভর্তি করায় ইমন। অত্যন্ত মেধাবী ইমন স্বপ্ন দেখতেন, একদিন সংসারের দুঃখ দূর করবেন। 

ইমনের মা রিনা বেগম কান্না করতে করতে বলেন, বাবা মারা যাওয়ার পর সংসারের হাল ধরেছিল ইমন। ওকে (ইমনকে) আন্দোলনে যেতে নিষেধ করেছিলাম কিন্তু আমার কথা শোনেনি। ইমনের মামা গোপন মন্ডল জানান ঢাকায় জানাযা শেষে লাশ গোপালপুর গ্রামের বাড়িতে আনা হবে।

মন্তব্য (০)





image

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ঈশ্বরগঞ্জে ছাত্রশিবিরের বিক...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের...

image

ফরিদপুরে জুলাই অভ্যুত্থানের রাষ্ট্রীয় অনুষ্ঠানে অনুপস্থি...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে জুলাই অভ্যুত্থান উপলক্ষে আয়োজি...

image

ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি, উদ্ধার অভিযা...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

image

ভারতে পাচারের সময় বেনাপোল চেকপোষ্ট কাস্টমসে স্বর্ণসহ এক ...

বেনাপোল প্রতিনিধি : ভারতে পাচারের চেষ্টাকালে বেনাপোল ইমিগ্রে...

image

নড়াইলে ভাবগাম্ভীর্য ও শ্রদ্ধায় পালিত হলো ‘জুলাই গণঅভ্যু...

নড়াইল প্রতিনিধি : যথাযথ মর্যাদা, গভীর শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্...

  • company_logo